মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবেন সাবিনা-সানজিদারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৩, ১৪:০২আপডেট : ২৮ মে ২০২৩, ১৪:০২

গত বছরে নেপালে সাফ জিতে আসার পর থেকে অলস সময় কাটাচ্ছেন সাবিনা-সানজিদারা। এখন পর্যন্ত কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি। উল্টো মিয়ানমারে খেলার সুযোগ থাকলেও সেখানে যাওয়া হয়নি। এনিয়ে তাদের মধ্যে কম হতাশা কাজ করছে না। তবে আগামী জুলাইতে তাদের হতাশা কিছুটা হলেও দূর হতে পারে। মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

জুলাইয়ের ফিফা উইন্ডোতে মঙ্গোলিয়াতে গিয়ে ম্যাচ দুটি খেলার কথা বলছেন বাফুফে নারী ফুটবল উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তার কথা, ‘জুলাইতে আমরা মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবো। জানি ওই সময় ওদের ওখানে ঠাণ্ডা থাকবে। তারপরও আমরা চেয়েছিলাম ওরা যেন এখানে এসে খেলে যায়। কিন্তু ওরা আসতে চাইছে না। তাই আমরা সেখানে গিয়ে দুটি ম্যাচ খেলবো।’

আগে সিঙ্গাপুরে গিয়ে ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে তা বাতিল হয়ে যায়। এবার অবশ্য ম্যাচ বাতিল হবে না বলে কিরণের বিশ্বাস, ‘আগে চেষ্টা করেছিলাম কিন্তু সিঙ্গাপুর গিয়ে খেলা হয়নি। এবার জুলাইয়ের ফিফা উইন্ডোটা আমরা মিস করতে চাইছি না।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী