রিয়ালে ফিরেই ‘উপহার’ পেলেন দিয়াজ

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২৩, ১৯:০৮আপডেট : ১০ জুন ২০২৩, ১৯:০৮

তিন মৌসুম পর রিয়াল মাদ্রিদে ফিরলেন ব্রাহিম দিয়াজ। ফেরার সঙ্গে সঙ্গে ‘উপহার’ পেলেন তিনি। সান্তিয়াগো বার্নাব্যুতে পা রেখেই নতুন চুক্তিতে সই করলেন তিনি। 

স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের ফেরার খবর শনিবার রিয়াল নিশ্চিত করেছে। একই সঙ্গে তার সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেছে গতবারের ইউরোপ চ্যাম্পিয়নরা। 

দিয়াজের চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। পাশাপাশি প্রথম দলের স্কোয়াডেও তার থাকা নিশ্চিত হয়েছে।

২০১৯ সালে ম্যানচেস্টার সিটি থেকে রিয়ালে যোগ দেন দিয়াজ। ২০২০ সালের লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতেন। তারপর ধারে এসি মিলানে খেলেছেন শেষ তিন মৌসুম। সবশেষ মৌসুমে সব প্রতিযোগিতায় ৪৫ ম্যাচ খেলে সাতটি করে গোল ও অ্যাসিস্ট দিয়াজের। ২০২২ সালে মিলানের সিরি আ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম