কম্বোডিয়াকে সমীহ করছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৩, ১৮:৩৭আপডেট : ১৪ জুন ২০২৩, ১৮:৩৭

সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ঢাকায় এক সপ্তাহের প্রস্তুতি নিয়ে জামাল ভূঁইয়ারা নমপেনে গেছেন। সেখানেও ৫ দিন ধরে চলেছে নিবিড় অনুশীলন। এর মাঝেই স্থানীয় প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল টিফফি আর্মির বিপক্ষে জয় দিয়ে তারা প্রস্তুতিও সেরেছে। এবার জামাল ভূঁইয়াদের সামনে আসল পরীক্ষা। বৃহস্পতিবার স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে হতে যাচ্ছে প্রীতি ম্যাচ। বাংলাদেশ অধিনায়ক জামাল এখন আসল পরীক্ষাতেও পাস করতে চাইছেন।

কম্বোডিয়াতে এর আগেও প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোনও বারই হারের রেকর্ড নেই। জামাল সেখানে গেছেন তৃতীয়বারের মতোন। বুধবার সংবাদ সম্মেলনে জামাল বলেছেন, ‘এ নিয়ে তৃতীয়বারের মতো কম্বোডিয়াতে এলাম। ১০ দিন ধরে যেভাবে ট্রেনিং করেছি, প্রস্তুতি নিয়েছি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু এখানে এসে আমরা স্থানীয় একটি দলের (টিফফি আর্মি) বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি, যেটা আমাদের জন্য ভালো পরীক্ষা ছিল। কাল মূল পরীক্ষা, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

ফিফা র‌্যাঙ্কিংয়ে কম্বোডিয়া ১৭৬ ও বাংলাদেশ ১৯২তম স্থানে আছে। ম্যাচটি যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তা বলেই দেওয়া যায়। জামালও তাই মনে করছেন, ‘আমি জানি, ভালো একটা ম্যাচ হবে। কেননা, কম্বোডিয়া দলে কিছু ভালো মানের খেলোয়াড় আছে এবং আমরাও এই ম্যাচের দিকে তাকিয়ে আছি। কম্বোডিয়ার খেলোয়াড়রা টেকনিক্যালি শক্তিশালী। তারা বল পায়ে খুব ভালো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের