মেসি, লুকাকুর পর মদরিচও আল হিলালকে ‘না’ বললেন

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৩, ২১:২০আপডেট : ১৭ জুন ২০২৩, ২১:২০

সৌদি আরবে তারার মেলা বসাতে জোর তৎপরতা চালাচ্ছে দেশটির ক্লাবগুলো। ক্রিস্টিয়ানো রোনালদোর পর করিম বেনজেমাকে নিয়ে গেছে তারা। আল হিলালের নজরে ছিলেন লিওনেল মেসিও। তিনি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এরপর রোমেলু লুকাকুকে নেওয়ার ইচ্ছা ছিল আল ক্লাবটির, সাড়া দেননি বেলজিয়ান তারকা। লুকা মদরিচের দরজাতেও কড়া নেড়েছিল এবারের সৌদি প্রো লিগের তিন নম্বর দল। কিন্তু হতাশ হতে হলো।

ক্রোয়েশিয়াকে বিশ্বকাপে ফাইনালে তোলা অধিনায়ক আল হিলালের প্রস্তাব নাকচ করে দিয়েছেন। মেসি, লুকাকুর পথ অনুসরণ করেছেন তিনি। তাতে তিন বছরের জন্য বার্ষিক ২০ কোটি ইউরো বেতনে চুক্তি করতে চেয়েছিল। তবে এই অর্থের ঝনঝনানিকে পেছনে ফেলে রিয়াল মাদ্রিদেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মদরিচ।

এক মাস আগেই রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। অন্তত আরও এক বছর সান্তিয়াগো বার্নাব্যুতে থাকতে চান তিনি। ২০১২ সালে ক্লাবটিতে যোগ দেন একসময়ের ব্যালন ডি’অর জয়ী মদরিচ। ৪৮৮ ম্যাচ খেলে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন। ১১ বছরের সম্পর্ক এখনই শেষ করে দিতে চান না তিনি।

মদরিচকে না পেয়ে এখন চেলসির হাকিম জিয়েশের দিকে নজর আল হিলালের। এই খবর প্রকাশ করেছেন ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা দা মারজিও।  

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী