দুই বছরের চুক্তিতে বার্সায় গুন্দোগান

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৩, ১৫:১১আপডেট : ২৬ জুন ২০২৩, ১৫:৩২

ইলকাই গুন্দোগানের বার্সেলোনায় যাওয়ার খবরটা মোটামুটি নিশ্চিতই ছিল। বাকি ছিল শুধু বিস্তারিত জানা আর আনুষ্ঠানিকতার। সোমবার সেটাও হয়ে গেলো। ফ্রি ট্রান্সফারে জার্মান মিডফিল্ডারের যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে বার্সা।

বিবিসির খবরে আগেও বলা হয়েছে, ৩২ বছর বয়সীকে নতুন চুক্তির প্রস্তাব ম্যানসিটি দিয়েছিল। কিন্তু গুন্দোগান দুই বছরের চুক্তিতে বার্সাতেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বৃদ্ধির সুযোগও থাকছে। বার্সার সঙ্গে চুক্তিতে তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো। সিটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই মাসের ৩০ জুন। 

ম্যানসিটি ছাড়লেও ইংলিশ জায়ান্টদের প্রতি আলাদা আবেগ রয়েছে জার্মান মিডফিল্ডারের। ক্লাব ছাড়ার আগে বলেছেন, ‘ম্যানচেস্টার আমার ঘরের মতো। আর সিটিতে নিজেকে সব সময় বিশেষ পরিবারের অংশ মনে হয়েছে।’

২০১৬ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে ২০ মিলিয়ন পাউন্ডে যোগ দিয়েছিলেন গুন্দোগান। সিটির হয়ে এই সময়ে ৩০৪টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৬০টি। সব মিলিয়ে মেজর ট্রফি জিতেছেন ১২টি। তাতে রয়েছে ৫টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, দুটি এফএ কাপ ও চারটি লিগ কাপের শিরোপা। 

তাছাড়া সিটির ট্রেবল জয়ের পেছনে অন্যতম অবদানও ছিল তার। ৩২ বছর বয়সী গুন্দোগান সিটির হয়ে ২০২২-২৩ মৌসুমে ৫১ ম্যাচ খেলেছেন। তাতে গোল করেছেন ১১টি। যার মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা প্রিমিয়ার লিগের শেষ সপ্তাহেই ৭ ম্যাচে করেছেন ৬ গোল। ম্যানসিটি এফএ কাপ ফাইনালও জিতেছে তার জোড়া গোলে। খেলেছেন ঐতিহাসিক চ্যাম্পিয়নস লিগ জেতা ফাইনালটির ৯০ মিনিট।

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম