‘বাংলাদেশের মানুষের ভালোবাসার নামে পরিচয় দিয়ে আনন্দিত মার্টিনেজ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৩, ১৩:৪১আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৪:৩৩

বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এখন বাংলাদেশে। প্রিয় খেলোয়াড়কে একনজর দেখতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি গেটের সামনে ভোর থেকেই ছিল উৎসাহী লোকজনের ভিড়। কাতার বিশ্বকাপে প্রতিপক্ষের শট গোলপোস্টের নিচে বাজপাখির মতো ছোঁ মেরে ধরে ফেলে বাংলাদেশের মানুষের হৃদয় জিতেছিলেন, তাই বাংলাদেশিদের কাছে তার ডাকনাম হয় ‘বাজপাখি’। এই নামে পরিচয় দিতে পেরে বেশ আনন্দিত ও গর্বিত গোল্ডেন গ্লাভস জয়ী মার্টিনেজ। এই কথা জানিয়েছেন বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে আড্ডায় মাতেন মার্টিনেজ। সেখানেই নিজের অভিমত ব্যক্ত করেন তিনি। আর্জেন্টিনার গোলরক্ষকের প্রতিক্রিয়া জানাতে গিয়ে পলক বলেছেন, ‘বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ হয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশ সফরে এসেছেন। বাংলাদেশের মানুষের ভালোবাসার নাম বাজপাখি হিসেবে নিজেকে পরিচয় দিয়ে তিনি খুব আনন্দিত ও গর্বিত। তিনি আবারও বাংলাদেশে আসতে চান, বাংলাদেশের সঙ্গে ফুটবল খেলতে চান এবং বাংলাদেশের মানুষের সঙ্গে সময় কাটাতে চান। বিশ্বসেরা গোলরক্ষকের পাশাপাশি এমি মার্টিনেজ একজন দারুণ মানুষ।’

মার্টিনেজের হাতে দেওয়া হয় নদীমাতৃক দেশের প্রতীক নৌকা

মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। বাজপাখির সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীকও দেওয়া হয়েছে। নদীমাতৃক দেশ নৌকা ও বঙ্গবন্ধুর বইও হাতে তুলে দেওয়া হয়।

নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে সোমবার (৩ জুলাই) ভোরে ঢাকায় এসে পৌঁছান মার্টিনেজ। এ সময় তার সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত স্টাফ।

তবে মার্টিনেজের ঢাকা সফর সীমিত আকারে বলে জানিয়েছে আয়োজক সংস্থা নেক্সট ভেঞ্চার্স। ১১ ঘণ্টার সফরে বিমানবন্দর থেকে তিনি হোটেলে গিয়ে বিশ্রাম নিয়ে যান নেক্সট ভেঞ্চার্স কার্যালয়ে।

বঙ্গবন্ধুর বইও উপহার দেওয়া হয় মার্টিনেজকে

সেখানে কিছুক্ষণ অবস্থান করে মার্টিনেজ গণভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। সাক্ষাৎ শেষে তিনি বিমানবন্দরে যাবেন। আজ বিকালেই কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মার্টিনেজের।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে হতে পারে স্মারকস্বরূপ জার্সি হস্তান্তর অনুষ্ঠান। এরপর বিকালের ফ্লাইটে মার্টিনেজ ঢাকা ছাড়বেন কলকাতার উদ্দেশে। সেখানে দুদিনব্যাপী অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মার্টিনেজ তার সফরের সময় এই প্রতিষ্ঠানের কার্যালয়ে ফটোশুট, শর্ট ইন্টারভিউর মতো কার্যক্রমে অংশ নিচ্ছেন। এ সময় সীমিত কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, খেলোয়াড়সহ কিছু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকছেন। তাদের মধ্যে আছেন পলক এবং ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি