প্রথমার্ধে নেপালের জাল কাঁপাতে পারেনি সাবিনারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ জুলাই ২০২৩, ১৮:৩৮আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৮:৪০

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে সবশেষ ম্যাচে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একই প্রতিপক্ষকে পেলেও প্রথমার্ধে নেপালের বিপক্ষে কোনও গোল করতে পারেনি সাবিনা খাতুনরা। প্রথমার্ধে ০-০ স্কোরলাইন রেখেই দুই দল বিরতিতে গেছে।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার একটি পরিবর্তন রেখে খেলছে বাংলাদেশ। অভিজ্ঞ ডিফেন্ডার আঁখি খাতুনের জায়গায় আফঈদা খাতুনের অভিষেক হয়েছে।

বল দখলে স্বাগতিকরা এগিয়ে থাকলেও গোলকিপার বিমলা বিকেকে পরাস্ত করতে পারেনি। ম্যাচ ঘড়ির ১৬ মিনিটে বাংলাদেশ প্রথম সুযোগ পায়। শিউলি আজিমের ক্রসে সাবিনার পাসে ৬ গজ দূরত্বে থেকে কৃষ্ণারানী সরকার পা ছোঁয়ানোর আগেই সেটি ক্লিয়ার করেন নেপালের এক ডিফেন্ডার। ফাঁকে ফাঁকে নেপালও আক্রমণে উঠে ভয় ধরানোর চেষ্টা করেছে। তবে নেপালের মূল অস্ত্র সাবিত্রা ভাণ্ডারিকে কড়া পাহাড়ায় রাখায় তারা গোলমুখ উন্মুক্ত করতে পারেনি। ২৪ মিনিটে সাবিত্রার দুর্বল হেড রুপনা তালুবন্দি করে দলকে রক্ষা করেছেন। ৩৫ মিনিটে সতীর্থের ক্রসে সাবিত্রা ভাণ্ডারি লক্ষ্যে ঠিকঠাক মতো শট নিতে পারেননি। নিতে পারলে গোল হতে পারতো।

বাংলাদেশ একাদশ

রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার, আফঈদা খন্দকার, মাশুরা পারভিন, মনিকা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্দা, কৃষ্ণারানী সরকার, তহুরা খাতুন ও সাবিনা খাতুন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী