পরপারে ব্রিটেনের প্রথম মিলিয়ন পাউন্ড দামি ফুটবলার

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২৩, ২২:২৪আপডেট : ২৪ জুলাই ২০২৩, ২২:২৪

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড ট্রেভর ফ্রান্সিস। সোমবার ৬৯ বছর বয়সী সাবেক এই ফুটবলারের মৃত্যুর কথা নিশ্চিত করেছে তার পরিবার।

দলবদলের বাজারে ব্রিটেনের মিলিয়ন পাউন্ড দামি প্রথম ফুটবলারটি ছিলেন ফ্রান্সিস। তিনি ১৯৭৯ সালে ব্রিটেনের প্রথম ফুটবলার হিসেবে ১ মিলিয়ন পাউন্ডে বার্মিংহাম সিটি থেকে নটিংহাম ফরেস্টে নাম লিখিয়েছিলেন। পরে এই দলটির হয়ে ইউরোপিয়ান কাপ তথা এখনকার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন দুবার। ১৯৭৯ সালে ফাইনালে মালমোর বিপক্ষে দলকে জেতানো একমাত্র গোলটিও ছিল তার। ফ্রান্সিস ইংল্যান্ডের হয়েও খেলেছেন ৫২টি ম্যাচ। করেছেন ১২ গোল।

তার পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘এটা আমাদের জন্য বিশাল ধাক্কার। আমরা ভীষণ মর্মাহত। তিনি একজন কিংবদন্তি ছিলেন, পাশাপাশি অসাধারণ একজন মানুষ।’

/এফআইআর/      
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী