এশিয়ান গেমস ফুটবল

ছেলেদের বিভাগে চীন-ভারতের গ্রুপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৩, ১৫:৩০আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৫:৩২

বৃহস্পতিবার এশীয় অঞ্চলে বিশ্বকাপ বাছাই ছাড়াও এশিয়ান গেমস ফুটবলের ড্র অনুষ্ঠিত হয়েছে। ফুটবল ডিসিপ্লিনে ছেলেদের বিভাগে গ্রুপ পর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। অন্যদিকে, মেয়েদের বিভাগে একমাত্র জাপান কঠিন প্রতিপক্ষ হলেও অন্যদের সঙ্গে লড়াই করার সামর্থ্য রাখে সাবিনারা।

চীনের হাংজুতে আগামী ২৩ সেপ্টেম্বর এশিয়ান গেমস শুরু হয়ে ৮ অক্টোবর শেষ হওয়ার কথা। এই আসরে অনূর্ধ্ব-২৩ বয়সীদের নিয়ে ফুটবল ডিসিপ্লিনে শুরুতে দল পাঠানোর কথা ছিল না বাংলাদেশের। শেষ পর্যন্ত নাম এন্ট্রি করেছে। গেমসে ছেলেদের বিভাগে স্বাগতিক চীনসহ ২৩ দল অংশ নেবে। ‘এ’ গ্রুপে চীন, ভারত ও মিয়ানমারের সঙ্গে পড়েছে বাংলাদেশ।

এই বিভাগে গ্রুপের সেরা ও রানার্সআপ এবং তৃতীয় স্থানে থাকা সেরা চার দল মিলিয়ে ১৬ দল উঠবে শেষ ষোলোয়।

মেয়েদের বিভাগের দলের সংখ্যা ১৭টি। ‘ডি’গ্রুপে জাপান, ভিয়েতনাম ও নেপালের সঙ্গে আছে বাংলাদেশ। নেপালকে হারিয়েই গত বছর প্রথমবার নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন সাবিনা-কৃষ্ণার-সানজিদারা। এই বিভাগে পাঁচ গ্রুপের সেরা এবং দ্বিতীয় স্থানে থাকা সেরা তিন দল মিলিয়ে আট দল নিয়ে হবে কোয়ার্টার-ফাইনাল।

ছেলেদের বিভাগে বাংলাদেশের ডাগআউটে থাকবেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। মেয়েদের ডাগআউটে সাইফুল বারী টিটুর থাকা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। কারণ, বৃহস্পতিবার পর্যন্ত টিটুর নিবন্ধন করাতে পারেনি বিওএ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন শমিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান