মেজর লিগ সকারে মেসির অভিষেক পেছালো

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০২৩, ১২:৫৬আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১২:৫৮

ইন্টার মায়ামির হয়ে অভিষেক হয়ে গেছে লিওনেল মেসির। কিন্তু মেজর লিগ সকারে অফিশিয়াল অভিষেকটাই তার এখনও হয়নি। ২০ আগস্ট শার্লট এফসির বিপক্ষে সেই অভিষেক হওয়ার কথা থাকলেও নতুন করে পেছানো হয়েছে সেই ম্যাচ!

এর কারণ অবশ্য লিগস কাপ। লিগস কাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে মায়ামি। এই ম্যাচে শুক্রবার ওই শার্লটেরই মুখোমুখি হতে হবে তাদের। তাই উপায় না দেখে মেজর লিগ সকারের ম্যাচটি পেছাতে হয়েছে।

বিবৃতিতে মায়ামি বলেছে, ‘২০ আগস্ট শার্লট এফসির বিপক্ষে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির মুখোমুখি হওয়ার কথা ছিল। ম্যাচটা পেছানো হয়েছে। পরে এর তারিখ জানিয়ে দেওয়া হবে।’

তারা আরও জানিয়েছে, দুটি দলই কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে। ফলে দুটি ক্লাবের একটি ১৯ আগস্ট লিগস কাপের ফাইনালে কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। তাই দুটি ম্যাচের তারিখ পর পর হয়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে মেজর লিগ সকারে মেসিকে দেখা যেতে পারে পরর্বতী ম্যাচের তারিখ ২৬ আগস্ট। সেদিন নিউ ইয়র্ক রেড বুলসের মুখোমুখি হবে মায়ামি। 

মায়ামির হয়ে বিশ্বকাপ জয়ী মেসি দারুণ সময় কাটাচ্ছেন। লিগস কাপে মাত্র ৪ ম্যাচে করেছেন ৭ গোল। তার নৈপুণ্যেই শেষ আটে পৌঁছেছে মায়ামি।  

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম