নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২৩, ১০:৪৫আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১০:৪৫

মেয়েদের বিশ্বকাপের গতবারের রানার্সআপ নেদারল্যান্ডসকে এবার থামতে হলো কোয়ার্টার ফাইনালে। শুক্রবার ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের খেলায় তাদের ২-১ গোলে হারিয়েছে স্পেন এবং প্রথমবার সেমিফাইনালে খেলার স্বাদ পেতে যাচ্ছে।

গত দুইবার শেষ ষোলো থেকে বিদায় নেওয়া স্পেন নির্ধারিত সময়েই জেতার পথে ছিল। কিন্তু ডাচরা যোগ করা সময়ে সমতা ফেরালে আরও ৩০ মিনিট খেলা হয়। সেখানে বার্সা টিনএজার সালমা পারালুয়েলো ম্যাচের পার্থক্য গড়ে দেন। 

ষষ্ঠ র‌্যাঙ্কিংধারী স্পেন আগামী মঙ্গলবার অকল্যান্ডে জাপান কিংবা সুইডেনের বিপক্ষে সেমিফাইনালে খেলবে।

ডাচ ডিফেন্ডার স্টেফানি ফন ডার গ্রাট প্রতিপক্ষের বক্সের মধ্যে হ্যান্ডবল করলে পেনাল্টি পায় স্পেন। ৮১তম মিনিটে মারিওনো কালদেন্তি লক্ষ্যভেদ করতে ব্যর্থ হননি।

নিজের শেষ বিশ্বকাপে ফন ডার গ্রাট প্রায়শ্চিত্ত করেন ৯১তম মিনিটে সমতাসূচক গোল করে। তাতে ম্যাচ যায় অতিরিক্ত সময়ে।

এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধে থ্রু বল ধরে প্রতিপক্ষ ডিফেন্ডারকে বোকা বানিয়ে পেনাল্টি এরিয়া থেকে বাঁ পায়ের শটে ডাফনে ফন ডমসেলারকে বোকা বানান এবং প্রথম বিশ্বকাপ গোল করে স্পেনের ইতিহাস গড়েন পারালুয়েলো।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান