ঈগলসকে হারিয়ে প্লে অফে খেলতে চায় আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৩, ১৮:১৭আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৮:১৭

বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব আবাহনী লিমিটেডের এএফসি কাপে জোনাল সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা আছে। নতুন করে আবার আকাশী-নীল জার্সিধারীদের মিশন শুরু হতে যাচ্ছে। তবে সরাসরি গ্রুপ পর্ব নয়, প্রিলিমিনারি রাউন্ড দিয়ে। প্লে অফে উঠতে হলে আগামীকাল বুধবার মালদ্বীপের ক্লাব ঈগলসকে হারাতেই হবে। সিলেট জেলা স্টেডিয়ামে বিকাল সোয়া ৩টার ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন মারিও লেমসের শিষ্যরা।

এএফসি কাপকে ঘিরে আবাহনীর প্রস্তুতি কম নয়। ঘরোয়া মৌসুম শেষে বিরতি দিয়ে বেশ কদিন ঘাম ঝরিয়েছে নাবীব নেওয়াজ জীবন-মোহাম্মদ হৃদয়রা। দলে শক্তি বাড়াতে ১০ বিদেশি রয়েছেন। তবে একাদশে খেলতে পারবেন ৬ জন। নিজেদের মাঠে জয়ের সুযোগটা হাতছাড়া করতে চাইছেন না পর্তুগিজ কোচ। আজ সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেছেন লেমস, ‘আমরা জয়ের জন্য মাঠে নামতে যাচ্ছি। নিজেদের মাঠে খেলা। তাই সুবিধাটুকু কাজে লাগাতে হবে। এরই মধ্যে টিম কম্বিনেশন দাঁড় করানোর চেষ্টা করেছি। আশা করছি কাল জয় নিয়েই মাঠে ছাড়তে পারবো।’

দলে একঝাঁক বিদেশি থাকলেও ৬ জন খেলোয়াড় ম্যাচের ঠিক আগেই চূড়ান্ত হবে। ঘরোয়া ফুটবলে একজন নম্বর নাইনের অভাব ফুটে উঠেছিল। তবে নতুন করে দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যোগ দেওয়ায় সেই অভাব অনেকটা পূরণ হয়েছে বলে লেমসের দাবি, ‘আমাদের দলে সব পজিশনে ভালো খেলোয়াড় রয়েছে। স্থানীয়রা তো আছেনই। বিদেশি যাদের নেওয়া হয়েছে তাদের মান ভালো। ফিটনেসও খারাপ নয়। আমার মনে হয় গোল করা নিয়ে তেমন সমস্যা হবে না।’

সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা নিয়ে অবশ্য চিন্তিত নন আবাহনীর কোচ, ‘আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই। আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই। এছাড়া বৃষ্টিতে তো আমরা খেলতে অভ্যস্ত।’ 

ক্লাব ঈগলসে মালদ্বীপ জাতীয় ফুটবল দলের চার ফুটবলার রয়েছে। বিদেশির সংখ্যায় আবাহনীর চেয়ে পেছনে তারা। পাঁচ জন নিয়ে এসেছে মালদ্বীপের ক্লাবটি। সেটা নিয়েই লড়াই করার পণ ঈগলসের কোচ মোহাম্মদ শিয়াজের, ‘আমরা একটু আগে এসেছি পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে। টার্ফে অনুশীলন করেছি কয়েক দিন। খেলা ঘাসের মাঠে। এতে আশা করি সমস্যা হবে না। পাঁচ বিদেশি নিয়ে লড়াই হবে।’

এই দুই দলের ম্যাচটি এক লেগের হতে যাচ্ছে। তাই কাল নির্ধারিত সময়ে খেলায় ফল না হলে তখন ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে। সেখানেও ড্র থাকলে টাইব্রেকারে নিষ্পত্তি হবে। এই ম্যাচের জয়ী দল ২২ আগস্ট পরবর্তী প্লে অফ খেলবে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম