লিগস কাপ ট্রফি হবে মায়ামির জন্য অবিশ্বাস্য: মেসি

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২৩, ১২:৩০আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৫:১৫

ফুটবলে কিছুই জেতার বাকি নেই লিওনেল মেসির। তবে ইন্টার মায়ামিকে প্রথম কোনও ট্রফি জেতাতে পারলে তা হবে ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর ব্যাপার’।

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট টেবিলে মায়ামি একেবারে শেষে। তবে গত মাসে সাউথ ফ্লোরিডায় মেসি পা রাখার পর সব বদলে গেছে। এবার তাদের সামনে প্রথম ট্রফি ছোঁয়ার সুযোগ। ছয় ম্যাচে ৯ গোল করে লিগস কাপের ফাইনালে মায়ামিকে তুলেছেন এলএমটেন।

শনিবার নাশভিলে এসসির বিপক্ষে ফাইনালে খেলবে মায়ামি। টানা ছয় ম্যাচে সবগুলোতে গোল করা মেসি সাংবাদিকদের বলেন, ‘এটা হবে অবিশ্বাস্য, তাই না? আমার ও এই ক্লাবকে সমর্থন করা প্রত্যেকের জন্য। প্রত্যেকের জন্য যারা এই ক্লাবকে অনেক বদলে দিয়েছে এবং উন্নতিতে অবদান রেখেছে। এটা হবে সত্যিই অসাধারণ।’

মেসি আরও বলেন, ‘আমাদের খারাপ ফল থেকে (শেষ ১০ লিগ ম্যাচে জয়হীন) বেরিয়ে আসা এবং দেখেছি লিগে আমরা কোথায় আছি, আমরা জানতাম পরিস্থিতি বদলে দেওয়ার দারুণ সুযোগ।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান