মেসির হাত ধরে প্রথম শিরোপা ইন্টার মায়ামির

স্পোর্টস ডেস্ক 
২০ আগস্ট ২০২৩, ১০:০০আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১০:২৯

বিশ্বকাপ জিতে লিওনেল মেসি স্বপ্ন পূরণ করেছেন। এমন মানুষকেই তো দরকার ছিল ইন্টার মায়ামির। যাদের ট্রফিকেসটা ছিল পুরোপুরি খালি! মেসি সেই চ্যালেঞ্জটা নিয়ে বাজিমাত করে দেখালেন যোগ দিয়েই। এনে দিলেন ক্লাবটির প্রথম শিরোপা। লিগস কাপে ন্যাশভিলেকে শুটআউটে ১০-৯ গোলে হারিয়ে ক্লাবটির হয়ে প্রথম শিরোপা জয়ের কীর্তি গড়েছেন তিনি। 

মেসি এই ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই টানা গোল করেছেন। লক্ষ্য ছিল দলের শিরোপা জয়। ফাইনালেও তার ব্যতিক্রম ছিল না। ২৩ মিনিটে দলকে এগিয়ে দেন দারুণ এক গোলে। ৭ ম্যাচে যা ছিল তার দশম। সতীর্থ রবার্ট টেইলরের পাস ব্লক হলে সেটি এসে পড়ে মেসির পায়ের সামনে। তার পর ড্রিবল করে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল পাঠিয়েছেন। ৫৭ মিনিটে অবশ্য সমতা ফেরায় ন্যাশভিলে। গোলটি করেছেন ফাফা পিকাউল্ট। সাতবারের ব্যালন ডি’অর জয়ীর ৭১ মিনিটে সুযোগ ছিল একই অবস্থান থেকে জাল কাঁপানোর। দুর্ভাগ্য সেটি আঘাত করে পোস্টে। 

নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানেও কেউ কাউকে ছাড় দেওয়ার মতো ছিল না। প্রথম শটে জাল কাঁপাতে পেরেছিলেন মেসি। একের পর এক পেনাল্টি নিয়ে সেখানেও দুই দল একটা সময় পর্যন্ত ছিল ৯-৯ সমতায়। তার পর গোলরক্ষকেরা শট নিতে এলে শেষ হাসি হাসে মায়ামি। মায়ামি গোলকিপার ড্রেক ক্যালেন্ডার জাল কাঁপালেও ব্যর্থ হন ন্যাশভিলের গোলকিপার। তাতে ১০-৯ গোলে ম্যাচ জিতে প্রথম শিরোপা জয়ের উৎসবে মাতে মেসিদের ক্লাব। 

/এফআইআর/  
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম