ফিফার ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচন আজ

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৩

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচন আজ। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে বাংলাদেশসহ ২০৯টি দেশের ফুটবল ফেডারেশনের প্রধান কর্তারা নির্বাচিত করবেন পরবর্তী ফিফা প্রেসিডেন্ট। কে হচ্ছেন ফিফার নতুন প্রেসিডেন্ট তা জানা যাবে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাতে। ফিফার ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচন আজ
নিষেধাজ্ঞার কারণে নির্বাচনে অংশ নিতে পারছেন না উয়েফার সাবেক প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। এছাড়া ফুটবলের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ হয়েছেন গত কয়েক দশক বিশ্ব ফুটবলে আধিপত্য করা সেপ ব্লাটার।

পাঁচজন প্রার্থীর মধ্যে মূল লড়াইটা হতে পারে শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা ও জিয়ান্নি ইনফান্তিনোর মধ্যে। যদিও ইউরোপের ফুটবল পরাশক্তিদের সমর্থন পাওয়া ইনফান্তিনোকে ফেভারিট ভাবা হচ্ছে। ৫৩ সদস্যের ইউরোপিয়ান ফুটবল ইউনিয়নের (উয়েফা) বেশিরভাগই সমর্থন দিচ্ছে ইনফান্তিনোকে। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল), ৩৫ সদস্যের ক্যারিবীয় ও মধ্য আমেরিকান অঞ্চলের ফুটবল কনফেডারেশনও (কনক্যাকাফ) ইনফান্তিনোকে সমর্থন দিয়েছে।

তবে বাজিমাত করতে পারেন শেখ সালমানও। ফিফার ছয় ফেডারেশনের মধ্যে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (৫৪ সদস্য) ও এশিয়ান ফুটবল ফেডারেশন (৪৬ সদস্য) শেখ সালমানের প্রতি তাদের সমর্থন জানিয়ে দিয়েছে। তাই এ দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়আ হতে যাচ্ছে তা একপ্রকার নিশ্চিত। তবে ওশেনিয়া (১১ সদস্য) ও ১০ সদস্যের দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশন কাকে সমর্থন দেবে তা জানা যায়নি।

ফিফা নির্বাহী কমিটির সদস্য শেখ সালমান বাহরাইন রাজপরিবারের সদস্য। তিনি এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি। আর ইনফান্তিনো হচ্ছেন উয়েফার মহাসচিব। ২০০০ সাল থেকে‌ই তিনি ইউরোপের সর্বোচ্চ সংস্থাটির সঙ্গে যুক্ত।

বাকি তিনজন হলেন দক্ষিণ আফ্রিকার ধনাঢ্য ব্যবসায়ি টোকিও সেক্সওয়েল, ফিফার সাবেক উপমহাসচিব জেরোম শ্যাম্পেন ও জর্ডান রাজপরিবারের সদস্য প্রিন্স আলী আল-হুসেইন। যিনি গত বছরের মে মাসে অনুষ্ঠিত ফিফা নির্বাচনে প্রেসিডেন্ট পদে সেপ ব্ল্যাটারের প্রতিদ্বন্দ্বী ছিলেন।

ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে গোপন ভোটে ফিফার ২০৯টি সদস্যের মধ্যে ২০৭টি দেশের ফুটবল ফেডারেশন একটি করে ভোট দিতে পারবে। সাময়িক নিষেধাজ্ঞার আওতায় থাকায় ভোট দিতে পারবে না কুয়েত ও ইন্দোনেশিয়া। প্রথম রাউন্ডে কোনও প্রার্থী দুই-তৃতীয়াংশ ভোট (১৩৮টি) পেলে তাকে বিজয়ী ঘোষণা করা হবে। কিন্তু কেউ একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে পরের রাউন্ডগুলোয় এগিয়ে থাকা প্রার্থীকে জয়ী ঘোষণা করা হবে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের