পদত্যাগ করবো না: জোর গলায় বললেন স্প্যানিশ ফুটবল প্রধান

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২৩, ১৭:৫৫আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১৭:৫৫

বিশ্বকাপ ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চে নারী ফুটবলারকে ঠোঁটে চুমু দিয়ে বিপাকে পড়েন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস। স্পেনের বিশ্বজয়কে ছাপিয়ে এখন তার চুমুকাণ্ড আলোচনায়। স্প্যানিশ সরকারও এতে হস্তক্ষেপ করেছে। সবশেষ ফিফা এনিয়ে তদন্তের পদক্ষেপ নেওয়ায় গুঞ্জন ওঠে, শুক্রবার পদত্যাগ করতে যাচ্ছেন রুবিয়ালেস। কিন্তু তা একবাক্যে নাকচ করে দিলেন তিনি।

জেনি হারমোসোর ঠোঁটে চুমু দিয়েছিলেন রুবিয়ালেস। বিশ্বকাপ জয়ের আনন্দের আতিশায্যে এমন কাজ করেছেন বলে তিনি জানান। তাছাড়া হারমোসোকেও বিব্রত হতে দেখা যায়নি। কিন্তু চুমুর ভিডিও ভাইরাল হয়ে গেলে ফুঁসে ওঠে স্পেনের ফুটবলপ্রেমীরা। দেশটির ক্রীড়ামন্ত্রীর দাবির প্রেক্ষিতে ক্ষমা চান রুবিয়ালেস। কিন্তু প্রধানমন্ত্রী জানান, ক্ষমা চাওয়া যথেষ্ট নয়। জনগণের দাবির মুখে ফুটবল প্রধানকে পদত্যাগের কথা ভাবতে বলেন।

বিভিন্ন সূত্র জানায়, শুক্রবার পদত্যাগ করতে যাচ্ছেন রুবিয়ালেস। তবে দিন গড়াতেই ফেডারেশনের জরুরি মিটিংয়ে তার অবস্থান পরিষ্কার হলো। 

রুবিয়ালেস মিটিংয়ে তিন বার চিৎকার করে বলেন, ‘আমি পদত্যাগ করবো না, আমি পদত্যাগ করবো না, আমি পদত্যাগ করবো না। একটি সম্মতিসূচক চুমু আমাকে এখান থেকে বের করে দিতে কি যথেষ্ট? আমি শেষ পর্যন্ত লড়ে যাবো।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম