রেড বুলসের বিপক্ষে অনিশ্চিত মেসি

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০২৩, ১৫:০১আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৫:০১

ইন্টার মায়ামিতে খেলা শুরু করলেও মেজর লিগ সকারে (এমএলএস) এখনও অভিষেক হয়নি লিওনেল মেসির। কাল রবিবার ভোরে রেড বুলসের বিপক্ষে ম্যাচটাকে তার সম্ভাব্য এমএলএস অভিষেক ধরা হচ্ছিল। কিন্তু মায়ামি কোচ মার্টিনো শুক্রবার বলেছেন, এই ম্যাচে মেসির খেলার সম্ভাবনা এখনও অনিশ্চিত!

এমনটা ভাবার কারণ চোট নয়। মায়ামির হয়ে অভিষেকের পর টানা খেলে যাচ্ছেন তিনি। সর্বশেষ ৬ ম্যাচে খেলেছেন পুরোটা সময়। বুধবার ইউএস ওপেন কাপে তো তাকে ভীষণ বিধ্বস্ত দেখা গেছে! কারণও স্বাভাবিক। শুটআউটে গড়ানো ম্যাচের স্থায়িত্ব ছিল সর্বোচ্চ ১২০ মিনিট। এই অবস্থায় মেজর লিগ সকারে কাল মেসির সম্ভাব্য অভিষেকটা হতে যাচ্ছে কিনা এমন প্রশ্ন করা হলে পরিষ্কার কিছু বলেননি মার্টিনো, ‘আমরা অনুশীলনের পর দেখবো। খেলোয়াড়দের সঙ্গে কথা বলবো। সিনসিনাটি ম্যাচের পর তারা বিশ্রামেই আছে। হালকা ট্রেনিং সেশন শুধু হয়েছে।’   

অথচ মেসির সম্ভাব্য অভিষেক ভেবে টিকিট বিক্রি হয়েছে উঁচু দরে। এই অবস্থায় রেড বুল অ্যারেনায় তার অনুপস্থিতি হতাশ করবে হাজারো দর্শকদের। কিন্তু মার্টিনো কোচ হিসেবে এসব বিষয়ে প্রভাবিত হয়ে কোনও সিদ্ধান্ত নিতে চান না, ‘জানি মেসিকে দেখার জন্য বাকি বিশ্ব কতটা অপেক্ষায়। এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমি সেসবের ওপর ভিত্তি করে কোনও সিদ্ধান্ত নিতে পারি না। কারণ, এমনটা করা মানে আমি ভুল করার ঝুঁকি নিচ্ছি। যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সেটা হচ্ছে, সে খেলতে পারবে কিনা।’

তবে মার্টিনো এটাও নিশ্চিত করেছেন, মেসিকে এই ম্যাচের জন্য বিশ্রামে রাখার চেষ্টা করলে বিশ্বকাপ জয়ী তারকা হয়তো তাতে সাড়া নাও দিতে পারেন, ‘পুরো ক্যারিয়ারে সে সবগুলো ম্যাচই খেলতে চেয়েছে। এবং মাঝে মাঝে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য তাকে বোঝানোর চেষ্টাও করতে হয়। কিন্তু খেলা বা না খেলার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি তখন বাড়তি চাপ দেওয়ায় মনোযোগী হই না।’ 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম