ফিফা প্রীতি ম্যাচ

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ জেনে নিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৯

আফগানিস্তানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের প্রথমটির চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন দু’জন নতুন মুখ। কিন্তু মূল ম্যাচের আগে দেখা গেলো আজ একাদশে তাদের কারও জায়গা হয়নি। অনেকটাই অভিজ্ঞদের ওপর ভরসা রেখেছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। যাদের সবারই ভারতের সাফ চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা রয়েছে।

তেকাঠির নিচে যথারীতি আনিসুর রহমান জিকো,রক্ষণে ইসা ফয়সাল,তপু বর্মণ,বিশ্বনাথ ঘোষ ও তারিক কাজী রয়েছেন। মধ্যমাঠে মোহাম্মদ হৃদয়,জামাল ভূঁইয়া ও দুই সোহেল রানা রয়েছেন। ফরোয়ার্ড জোনে শেখ মোরসালিন ও রাকিব হোসেনকে দেখা যেতে পারে।

এবারও সম্ভাব্য ৪-৪-২ ছকে খেলা হতে পারে। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে থাকা আফগানদের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে।

বাংলাদেশ একাদশ:

আনিসুর রহমান, ইসা ফয়সাল,তপু বর্মণ,মোহাম্মদ হৃদয়,জামাল ভূঁইয়া,শেখ মোরসালিন,রাকিব হোসেন,বিশ্বনাথ ঘোষ,তারিক কাজী,সোহেল রানা ও মোহাম্মদ সোহেল রানা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী