ইনজুরি টাইমের গোলে আর্সেনালের কাছে হারলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫৯

আগের ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের কাছে চার মিনিটে দুই গোল হজম করেও ঘুরে দাঁড়িয়ে জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার তাদের কাছে পিছিয়ে পড়ে দারুণ প্রত্যাবর্তন করে আর্সেনাল। পয়েন্ট ভাগাভাগির স্বপ্ন দেখতে থাকা ম্যানচেস্টার ক্লাবের জালে ইনজুরি টাইমে দুইবার বল পাঠায় গানাররা।

স্টপেজ টাইমে ক্লাবের রেকর্ড চুক্তি ডেকলান রাইস ও গ্যাব্রিয়েল জেসুস গোল করে আর্সেনালকে জয় এনে দেন। রবিবার ঘরের মাঠে তারা ৩-১ গোলে হারিয়েছে ম্যানইউকে।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে কাছের পোস্ট দিয়ে জাল কাঁপান রাইস। এর পাঁচ মিনিট পর জেসুস চমৎকার গোল করে তিন পয়েন্ট নিশ্চিত করেন।

এই দুই গোল হজমের সঙ্গে ম্যানইউর হতাশা বাড়িয়েছে অফসাইডে গোল বাদ পড়ায়। বদলি খেলোয়াড় আলেজান্দ্রো গারনাচো ইনজুরি টাইমে ২-১ গোলে এগিয়ে দেন দলকে। কিন্তু ভিএআর ভিডিও দেখে সেই স্কোর আর থাকেনি।

২৭তম মিনিটে মার্কাস র‌্যাশফোর্ড ম্যানইউকে লিড এনে দেন। তবে তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। এক মিনিটেরও কম সময়ের মধ্যে মার্টিন ওডেগার্ডের সৌজন্যে গোল শোধ দেয় আর্সেনাল।

দ্বিতীয়ার্ধে আর্সেনালকে পেনাল্টি দেওয়া হয়েছিল তাদের খেলোয়াড় কাই হ্যাভার্জ বক্সে পড়ে গেলে। কিন্তু রেফারি অ্যান্থনি টেলর মনিটর দেখে সিদ্ধান্ত পাল্টে ফেলেন।

মিকেল আর্তেতার দল চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। দুটি করে জয় ও হারে ৬ পয়েন্ট নিয়ে ১১তম ম্যানইউ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি