২০২৬ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন জাভি!

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৭

বার্সেলোনা কোচ জাভি দলটির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছেন। স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে এই তথ্য।

বর্তমান চুক্তির শেষ বছরে পা রেখেছেন জাভি। ২০২১ সালে প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তিন বছরের চুক্তি করেন তিনি। মার্কা বলছে, সাবেক স্পেন ও বার্সা মিডফিল্ডার এরই মধ্যে নতুন চুক্তির ব্যাপারে রাজি হয়েছেন, যা ২০২৬ সাল পর্যন্ত। শিগগিরই তার চুক্তির ঘোষণা করা হবে।

গত মৌসুমে বার্সাকে লা লিগা জেতান ৪৩ বছর বয়সী জাভি। ১০ পয়েন্টে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে দাপট দেখিয়ে মৌসুম শেষ করে কাতালানরা। এই মৌসুমেও চার ম্যাচে তিনটি জিতে ও একটি ড্রয়ে শুভ সূচনা করেছে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের