লোভনীয় প্রস্তাব দূরে ঠেলে ‘বাড়ি’ ফিরলেন রামোস

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৪

লোভনীয় প্রস্তাবের হাতছানি দূরে ঠেলে ‘বাড়ি’ ফিরে যাচ্ছেন সার্জিও রামোস। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ফ্রি এজেন্ট হন স্প্যানিশ ডিফেন্ডার। সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমার সঙ্গে সৌদি আরবের আল ইত্তিহাদে যোগ দেওয়ার সুযোগ এসেছিল। সেটা লুফে না নিয়ে ১৫ গুণ কম বেতনে সেভিয়াতে ফিরলেন রামোস। দলবদলের খবরের জন্য প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে সেভিয়াতে ১০ লাখ ইউরো পাবেন তিনি।

সেভিয়াতে জন্ম ও বেড়ে ওঠা রামোসের। ২০০৪ সালে ১৯ বছর বয়সে সেভিয়ার সিনিয়র দলে অভিষেক হয়। পরের বছর যোগ দেন রিয়ালে, যেখানে তার নামের পাশে ১৬টি ট্রফি। ২০২১ সালে পিএসজিতে চুক্তি করেন রামোস। ৫৮ ম্যাচ খেলে দুটি লিগ ওয়ান ট্রফির স্বাদ পেয়েছেন ১৮ বছর আবারও ফিরছেন নিজ জন্মশহরে।

নিজেই সেভিয়ার সঙ্গে নতুন সম্পর্কে জড়ানোর ঘোষণা দেন রামোস, ‘হ্যালো সেভিয়াস্তাস, আজ আমার জন্য খুব বিশেষ দিন, খুব আবেগের। আমি অবশেষে বাড়ি ফিরছি এবং আমি আবার সেভিয়ার জার্সি পরতে ও আমার বুকে ক্রেস্ট লাগাতে উন্মুখ হয়ে আছি।’

ভিডিও বার্তায় ৩৭ বছর বয়সী ডিফেন্ডার আরও বলেন, ‘১৮ বছর হয়ে গেছে এখান থেকে চলে গিয়েছি। আমি কিছু ভুল করেছিলাম। আমার আচরণে কোনও সেভিয়া ভক্ত কষ্ট পেয়ে থাকলে আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়ার সুযোগটা নিতে চাই। আমি বিশ্বাস করি, আমরা সবাই একই পথের যাত্রী। আমরা একই পরিবার। বাইরের অনেক মানুষ থাকতে পারে, যারা চায় আমরা একে অন্যের সঙ্গে লড়াই করি। আমি বলবো, আমি শুধুই একজন খেলোয়াড়, এখানে অবদান রাখতে চাই, একই নির্দেশনায় এগোতে চাই।’

রামোসকে আবার সেভিয়ার জার্সিতে দেখা যাবে আন্তর্জাতিক বিরতির পর। ১৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে ম্যাচ খেলবে সেভিয়া।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি