দুই লাল কার্ডের প্রথমার্ধে আফগানদের জাল কাঁপাতে পারেনি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০২ আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৭

প্রথম ম্যাচে গোল করতে পারেনি রাকিব-মোরসালিনরা। আজ দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লক্ষ্যভেদ করার মিশন নিয়ে নামলেও বিরতির আগ পর্যন্ত স্বাগতিকরা সফল হতে পারেনি। গোল শূন্য স্কোরলাইন রেখে প্রথমার্ধ শেষে ড্রেসিংরুমে যেতে হয়েছে।

বসুন্ধরা কিংস অ্যারেনায় বৃহস্পতিবার বাংলাদেশ দল আগের ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামে। বিপরীতে আফগানরা তিনজন খেলোয়াড় পরিবর্তন করেছে। ম্যাচের শুরু থেকে আফগানরা কিছুটা চাপিয়ে খেলার চেষ্টা করে। তবে গোলকিপার আনিসুর রহমান জিকোর বড় পরীক্ষা নিতে পারেনি।

তার মধ্যে ১৬ মিনিটে ডাগ আউটে দেখা দেয় উত্তেজনা। একটি ফাউলকে কেন্দ্র করে বাদানুবাদে জড়িয়ে পড়েন বাংলাদেশ দলের সহকারী কোচ হাসান আল মামুন ও আফগানদের হেড কোচ আব্দুল্লাহ আর মুতাইরি। মুতাইরিকে তো বাকিরা ধরে রাখতে পারছিলেন না। বার বারই স্বাগতিকদের টেন্টের দিকে তেড়ে আসার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে নেপালের রেফারি এই দুই কোচকে লাল কার্ডে মাঠ ছাড়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বাংলাদেশ ৪-৪-২ ফর্মেশনে খেলে শেষের দিকে বলতে গেলে আক্রমণে গেছে। ৩৪ মিনিটে জামালের জোরালো শট ক্রস বারের অনেক দূর দিয়ে গেলে হতাশ হতে হয় তাদের। পরের মিনিট থেকে শুরু হয় বৃষ্টি। ৬ মিনিট পর বাংলাদেশ প্রথম অন টার্গেট শট নেয়। সোহেল রানার পাসে রাকিব হোসেন বক্সে ঢুকে কোনাকুনি শট নিলেও গোলকিপার দুই হাত প্রসারিত করে গোল হতে দেননি।

যোগ করা সময়ে অধিনায়ক জামাল ভূঁইয়া ভালো সুযোগ পেয়েছিলেন। কিন্তু সোহেল রানার কর্নারে জামালের জোরালো শট ক্লিয়ার করেন আফগান এক ডিফেন্ডার। 

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান, ইসা ফয়সাল, তপু বর্মণ, মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন, রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, সোহেল রানা ও মোহাম্মদ সোহেল রানা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
নির্বাচনের আগে নেতানিয়াহুকে ট্রাম্পের ‘পূর্ণাঙ্গ সমর্থন’
নির্বাচনের আগে নেতানিয়াহুকে ট্রাম্পের ‘পূর্ণাঙ্গ সমর্থন’
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী অভিযান চালালে পুলিশ কী করবে 
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী অভিযান চালালে পুলিশ কী করবে 
মুম্বাইয়ে টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টা, সন্ত্রাসী গ্রুপের দায় স্বীকার
মুম্বাইয়ে টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টা, সন্ত্রাসী গ্রুপের দায় স্বীকার
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান