মরক্কোয় ভূমিকম্পে হতাহতদের প্রতি মেসির সমবেদনা

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪৩

শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত পশ্চিম আফ্রিকার দেশ মরক্কো। শুক্রবার সন্ধ্যায় আঘাত হানার পর এই পর্যন্ত মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। হাজারের ওপর মানুষ গুরুতর আহত। এই শোকাবহ সময়ে বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় নেতারা সমবেদনা প্রকাশ করেছেন। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও ভূমিকম্পে হতাহতদের জন্য মর্মস্পর্শী বার্তা দিলেন।

মরক্কোকে গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে তোলা সোফিয়ান আমরাবাত ও হাকিম জিয়েশ ভূমিকম্পে হতাহতদের সমর্থন জানিয়ে বার্তা দেন। এবার ইন্টার মায়ামি ফরোয়ার্ড মেসিও সমবেদনা প্রকাশ করেছেন।

ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘মরক্কোতে ভূমিকম্পে হতাহতদের পরিবারের সবার প্রতি আমার সমবেদনা। এই ভয়াবহ বিপর্যয়ে আহত ও ক্ষতিগ্রস্তদের সুস্থতা কামনা করি।’

মরক্কান রাজা ষষ্ঠ মোহাম্মদ শনিবার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।  

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী