বলিভিয়ার বিপক্ষে মেসি কি খেলবেন?

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১৮

দুরন্ত ফর্মে থাকা লিওনেল মেসি ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ে একমাত্র গোল করেন। ৮৯তম মিনিটে সাতবারের ব্যালন ডি’অর জয়ী মাঠ ছাড়লে ভক্ত-সমর্থকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ দেখা যায়। বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে কি মেসিকে দেখা যাবে, এই প্রশ্নের উত্তর দিলেন কোচ লিওনেল স্কালোনি।

বৃহস্পতিবার ইকুয়েডরের বিপক্ষে ফ্রি কিক থেকে আর্জেন্টিনার একমাত্র গোল করেন মেসি। ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড একেবারে শেষ দিকে ‘কিছু একটা’ অনুভব করায় মাঠ থেকে তাকে তুলে নেওয়ার অনুরোধ করেন বলে স্কালোনি জানান।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ীর স্বাস্থ্য পরীক্ষার পর এনিয়ে হালনাগাদ তথ্য দিলেন স্কালোনি। মঙ্গলবার বলিভিয়ার বিপক্ষে বার্সেলোনা আইকন খেলতে পারবেন কি না জানালেন কোচ।

স্কালোনি বলেছেন, ‘মেসি বলিভিয়ায় আমাদের সঙ্গে যাচ্ছে। আজ সে আলাদা অনুশীলন করেছে। কিন্তু ম্যাচের জন্য আরও দুই দিন হাতে আছে। সে খেলবে নাকি খেলবে না সেই সিদ্ধান্ত আমরা আগামীকাল নেবো। দলটি ইকুয়েডরের বিপক্ষে খেলা দলের মতোই হতে যাচ্ছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম