ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় জিকো-মোরসালিন

  বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৮

আগেই তারা ইঙ্গিত দিয়েছিলেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বৃহস্পতিবার ভাইভা তথা মৌখিক পরীক্ষা দিয়েছেন জাতীয় ফুটবল দলের দুই তারকা আনিসুর রহমান জিকো ও শেখ মোরসালিন। আজ একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে তাদের সরাসরি মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের ভর্তির সুপারিশ করা হবে।

ভাইভা শেষে মোরসালিন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজ ভাইভা ছিল। নিজের খেলা নিয়েই প্রশ্ন এসেছে। ভাইভা ভালো হয়েছে। প্রার্থী অনেকেই ছিল। স্যাররা বলেছেন যাচাই-বাছাই শেষে যোগ্যদের ভর্তির জন্য সুপারিশ করবেন।’

১৯ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় খেলোয়াড় কোটা চালু হয়েছে। চলতি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়ে ভর্তি হতে পারবেন জাতীয় পর্যায়ে ভালো করা খেলোয়াড়রা। আনুষ্ঠানিকতা শেষে জিকো-মোরসালিনকে সমাজ বিজ্ঞান অনুষদের বিষয়ে ভর্তির জন্য সুপারিশ করা হবে জানা গেছে। এছাড়া জাতীয় নারী দলের ৫ ফুটবলারও ভাইবা দিয়ে এসেছেন এদিন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি