বাংলাদেশের দুঃখ গোলপোস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১০

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে হেরেছে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ছেলেদের এই চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ৩-০ গোলে উড়ে গেছে লাল-সবুজ দল। যদিও বাংলাদেশের দুটি প্রচেষ্টা ক্রসবারে লেগে প্রতিহত না হলে ফল অন্যরকম হতে পারতো।

বৃহস্পতিবার ম্যাচ শুরুর ৩৫ সেকেন্ডের মধ্যে ভারত গোল করে এগিয়ে যায়। সতীর্থের ক্রসে এক ডিফেন্ডার হেড করে ক্লিয়ার করতে ব্যর্থ হলে গমসর গোয়ারি ফাঁকায় প্লেসিংয়ে গোল করে দলকে এগিয়ে নেন।

৯ মিনিটে বাংলাদেশ গোল প্রায় শোধ দিয়েই ফেলেছিল। কিন্তু দুর্ভাগ্য, অধিনায়ক মইনুল ইসলামের বক্সের বাইরে থেকে নেওয়া বুলেট গতির শট ক্রসবারে লেগে ফিরে আসে।

৪০ মিনিটে বাংলাদেশের একজনের প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া বুলেট গতির শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। যোগ করা সময়ের শেষ মিনিটে লং বল থেকে এক ডিফেন্ডার ক্লিয়ার করতে পারেননি, ভারতের ১০ নম্বর জার্সিধারী বল ছিনিয়ে নিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ে আগুয়ান গোলকিপারের ওপর দিয়ে জড়িয়ে দেন জালে। 

বিরতির পর বাংলাদেশ কমবেশি চেষ্টা করেছে, কিন্তু পারেনি গোল ব্যবধান কমাতে। বরং ৮৯ মিনিটে ভারত তৃতীয় ও শেষ গোল পায়। ৭ নম্বর জার্সিধারী অর্জুন প্লেসিং শটে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।    

২৩ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে গ্রুপে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের