শক্তিশালী জাপানের বিপক্ষে লড়াকু মানসিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩২

অনেকটা অসম প্রতিপক্ষের বিপক্ষে লড়াই। নারীদের ফুটবলে ২০১১ বিশ্বচ্যাম্পিয়ন জাপানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। কাল শুক্রবার এশিয়ান গেমস  ফুটবলে শক্তিশালী জাপানের বিপক্ষে নামার আগে তাই ভীষণ সাবধানী সাবিনা-সানজিদারা। শক্তির দিক দিয়ে অনেক ব্যবধান থাকলেও নিজেদের সর্বশক্তি দিয়ে জাপানকে আটকে রাখার পণ সবার মধ্যে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ নারী দল এই প্রথম এশিয়াডে খেলছে। এর আগে কখনও এমন আসরে তাদের খেলার সুযোগ হয়নি। এমনকি জাপানের বিপক্ষে খেলার অভিজ্ঞতাও প্রথম হতে যাচ্ছে। তাই লাল সবুজ দলের সবাইকে আলাদা রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে।

কোচ সাইফুল বারী টিটুও কিছু দিন ধরে জাপান ম্যাচের চক কষে আসছেন। বিশেষ করে বিশ্বকাপে জাপান-নরওয়ে ম্যাচের ভিডিও দেখে শক্তি-দুর্বলতা খুঁজে তৈরি করছেন মেয়েদের। অসম প্রতিপক্ষের বিপক্ষে কিছু করা কঠিন। তারপরও কোচের আশা যতদূর সম্ভব লড়াই করা। হাংজু থেকে টিটু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা মেয়েদের বলেছি ম্যাচটা যতটুকু প্রতিদ্বন্দ্বিতামূলক করা যায়। ফলাফল নিয়েও শঙ্কিত হতে নিষেধ করেছি। জাপান আমাদের চেয়ে সব দিক দিয়ে অনেক এগিয়ে। তাদের বিপক্ষে ইতিবাচক খেলাটা কঠিনই। তারপরও লড়াই করার মানসিকতা নিয়ে সাবিনারা মাঠে নামবে।’

এখন পর্যন্ত বাংলাদেশ দল দক্ষিণ এশিয়ার দেশগুলোর  বাইরে সেভাবে খেলেনি। মেয়েরা হাই প্রেসিং করে খেলতে অভ্যস্ত। তবে জাপানের মতো দেশের বিপক্ষে আগের মতো খেলা কঠিনই বললেন কোচ টিটু, ‘এখন আপনি জাপানের মতো দলের বিপক্ষে আক্রমণাত্মক খেলতে চাইলে তো হবে না। আমরা ডিফেন্স জমাট রেখে খেলার চেষ্টা করবো। গোল খাওয়া চলবে না। পারলে প্রতি আক্রমণনির্ভর খেলতে হবে। এখন দেখা যাক মেয়েরা জাপানের বিপক্ষে কতটুকু ভালো খেলতে পারে।'

দলের অধিনায়ক সাবিনা খাতুনের কণ্ঠেও শোনা গেলো ভালো খেলার প্রত্যয়, ‘আমরা কাল এশিয়ান গেমসে প্রথম খেলতে যাচ্ছি। শুরুতে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে ম্যাচ। দেশবাসীর কাছে দোয়া চাই যেন এই ম্যাচে ভালো খেলতে পারি।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী