সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

সাত গোলের ম্যাচে ভুটানের কাছে হেরে বাংলাদেশের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৫

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে শুরুর ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আজ শনিবার গ্রুপে ভুটানের বিপক্ষে ছিল অনেকটাই বাঁচা-মরার লড়াই। সেখানে একসময় তিন গোলে এগিয়েও গিয়েছিল, কিন্তু পরে এক হালি গোল খেয়ে বসে তারা। সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে ভুটানের কাছে ৪-৩ এ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রাশেদ আহমেদ পাপ্পুর দল।

নেপালের কাঠমান্ডুতে আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর ম্যাচ হয়েছে। ম্যাচ ঘড়ির ২ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। রুবেল শেখ প্রতিপক্ষের এক ডিফেন্ডারের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে গোলকিপারের পাশ দিয়ে জাল কাঁপান।

২৯ মিনিটে মধ্যমাঠের এক থ্রু ধরে অন্যদের ছাড়িয়ে আসাদুল মোল্লা বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারকে কাটিয়ে বাঁ পায়ে নিখুঁত ফিনিশিং করেন।

৩২ মিনিটে ভুটান এক গোল শোধ দেয়। কর্নার থেকে জিগমে নামগিল হেডে ব্যবধান কমান। ডিফেন্ডার কিংবা গোলকিপার কিছুই করতে পারেননি।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ভুটান স্কোরলাইন ২-২ করে। বক্সে ঢুকে কিংজ্যাং তেনজিম একে একে দুই ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা তৈরি করে জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করেন।

বিরতির পর খেলা আরও জমে ওঠে। ৫৭ মিনিটে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। বক্সে ঢুকে রাজু আহমেদ ডান পায়ের জোরালো শটে দলকে আবারও এগিয়ে নেন।

৬৮ মিনিটে ভুটান ৩-৩ এ সমতায় ফেরে। জিগমে নামগিল বক্সের ভেতরে বল পেয়ে গোলকিপারের পাশ দিয়ে জড়িয়ে দেন জালে। ৮৪ মিনিটে ভুটান চতুর্থ গোল করে প্রথমবারের মতো লিড নেয়। শেষ পর্যন্ত ৪-৩ গোলে স্কোরলাইন রেখে ম্যাচ জিতেই মাঠ ছেড়েছে তারা। 

গ্রুপে ভারত ও ভুটান তিন পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাংলাদেশ টানা দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী