এমবাপ্পের চোট নিয়ে যা বললেন পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২

ফরাসি লিগ ওয়ানে চার ম্যাচে সাত গোল করে পার্ক দে প্রিন্সেসে মার্শেইর মুখোমুখি হন পিএসজির তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ফরাসি চ্যাম্পিয়নদের ৪-০ গোলে জয়ের আনন্দ ম্লান করে দিয়েছে তার গোড়ালির চোট। অবশ্য স্বস্তির খবর দিয়েছেন কোচ লুইস এনরিকে। তিনি নিশ্চিত করেছেন, ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের চোট গুরুতর নয়।

প্রথমার্ধে প্রতিপক্ষ খেলোয়াড় লিওনার্দো বালের্দির ভয়ানক ট্যাকলে মাঠ ছাড়তে বাধ্য হন এমবাপ্পে। সাইডলাইনে কিছুক্ষণ চিকিৎসার পর আবার মাঠে নামেন তিনি। তবে বেশিক্ষণ থাকতে পারেননি। বল মাঠের বাইরে পাঠিয়ে সরাসরি টানেল দিয়ে ড্রেসিংরুমে চলে যান। ৩২ মিনিটে তার বদলি নামা গনসালো রামোস করেন জোড়া গোল।

এমবাপ্পের ইনজুরিতে যে দুশ্চিন্তার ভাঁজ কপালে পড়েছিল, তা দূর করেন এনরিকে। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা গুরুতর নয়। কিন্তু ব্যথা ছিল। আমি মনে করি সে মাঠ ছেড়ে ভালো কাজ করেছে। এটা একটা ধাক্কা, তবে সে ভালো আছে।’

আগামী ৩০ সেপ্টেম্বর ক্লেরমন্ত ফুটের বিপক্ষে পিএসজির পরের ম্যাচ। এনরিকের আশা, ওই ম্যাচেই পাওয়া যাবে এমবাপ্পেকে।

রবিবার এমবাপ্পে মাঠ ছাড়ার পরপর র‌্যান্ডাল কোলো মুয়ানি পিএসজির জার্সিতে প্রথম গোল করেন। তার আগে অষ্টম মিনিটে ফ্রি কিক থেকে গোলমুখ খোলেন আশরাফ হাকিমি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের