ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতলেন বাংলাদেশের সুরো কৃষ্ণ চাকমা

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০২৩, ০৯:৫৫আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৯:৫৫

এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছেন বাংলাদেশের পেশাদার বক্সার সুরো কৃষ্ণ চাকমা। ঢাকায় শনিবার অনুষ্ঠিত প্রো-বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইট নাইটে তিনি নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়েছেন।    

লড়াইটি ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিন্তু আট রাউন্ডের বাউটে শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজেয় থাকার ছন্দটা ধরে রাখেন সুরো কৃষ্ণ। প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের অন্য বক্সার আল আমিনও জয় পেয়েছেন। ওয়েল্টারওয়েটে তিনি রাশিয়ার কন্সটান্টিন রুডেনকোকে পরাজিত করেছেন।  

বাংলাদেশের প্রো-বক্সিংয়ের আয়োজক এক্সবিসির উদ্যোগে হয়েছে এবারের চ্যাম্পিয়নশিপ। তাতে বাংলাদেশ ছাড়াও অংশ নেন রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, নেপাল, ভারতের বক্সাররা। ৬টি ভিন্ন ক্যাটাগরিতে ১৬জন প্রতিযোগী অংশ নিয়েছেন। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি