জিকো, তপু, মোরসালিনসহ পাঁচ ফুটবলার অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৩, ১৫:০৬আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৫:০৬

এএফসি কাপে সোমবার সন্ধ্যায় গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ক্লাব ওড়িশা এফসির বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। তার আগেই টালমাটাল কিংস শিবির! শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচ ফুটবলারকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ক্লাব কর্তৃপক্ষ।

ক্লাব সূত্রে জানা গেছে, এফসি কাপের প্রথম ম্যাচ খেলতে গিয়ে মালদ্বীপ থেকে আসার পথে শৃঙ্খলা বহির্ভুত কাজে জড়িয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন, গোলকিপার আনিসুর রহমান জিকো, তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন, ক্লাবটির প্রথম অধিনায়ক তৌহিদুল আলম সবুজ ও ডিফেন্ডার  রিমন হোসেন। একই ঘটনায় তিনজন সাপোর্টিং স্টাফকেও শাস্তির আওতায় আনা হয়েছে। বর্তমানে খেলোয়াড়দের ক্যাম্পের বাইরে রাখা হয়েছে।

ক্লাব সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শৃঙ্খলা সবার ওপরে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি শুধুমাত্র ক্লাবের শৃঙ্খলা বজায় রাখতে। তাদের বিপক্ষে অভ্যন্তরীণ তদন্তও চলছে। দৃষ্টান্তমূলক শাস্তির পর আশা করছি খেলোয়াড়রা তাদের ভুল বুঝতে পারবে এবং ভবিষ্যতে এরকম কাজ আর করবে না।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি