আগে গোল করেও বিমানবাহিনীর বড় হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৩, ১৮:১৭আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৮:১৭

আগের দুই ম্যাচ থেকে রহমতগঞ্জের সংগ্রহ ছিল মাত্র এক পয়েন্ট। স্বাধীনতা কাপে গ্রুপ পর্বে টিকে থাকতে হলে বিমানবাহিনীর বিপক্ষে তাদের সামনে জয়ের বিকল্প ছিল না। আজ শুক্রবার বিমানবাহিনীকে ৪-১ গোলে বিধ্বস্ত করে পুরান ঢাকার দলটি কোয়ার্টার ফাইনালে উঠার সুযোগ বাঁচিয়ে রাখলো।

গ্রুপে তিন ম্যাচে রহমতগঞ্জের চার পয়েন্ট। শেখ রাসেলেরও পয়েন্ট সমান। এখন আবাহনীর বিপক্ষে শেষ ম্যাচে শেখ রাসেল হারলেই রহমতগঞ্জের সুযোগ থাকবে নক আউটে খেলার।

মুন্সীগঞ্জের মাঠে আজ বিমানবাহিনী আগে গোল করে অন্যরকম ইঙ্গিত দিয়েছিল। ৩২ মিনিটে আব্দুস সাত্তার দলকে এগিয়ে নেন। তবে তাদের এই লিড বেশিক্ষণ স্থায়ী থাকেনি। পরের মিনিটে রহমতগঞ্জ মুরাদের গোলে সমতায় ফেরে।

একজন লাল কার্ড পাওয়ায় বিমানবাহিনীকে ১০ জনকে নিয়ে খেলতে হয়েছে। 

রহমতগঞ্জের জয়ে বড় অবদান সামিন ইয়াসারের। দলের হয়ে জোড়া গোল করেন এই মিডফিল্ডার। ৪৪ ও ৫৫ মিনিটে সামিনের জোড়ায় রহমতগঞ্জ দুই গোলে এগিয়ে যায়। 

মোহাম্মদ রফিকুল দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে শেষ মুহূর্তে চতুর্থ গোল করেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান