আবার টাইব্রেকারে বিশ্বকাপ ফাইনালে হারলো ফ্রান্স, চ্যাম্পিয়ন জার্মানি

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৩, ২১:৪৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ২১:৪৯

এই তো গত বছর দোহায় আর্জেন্টিনার সঙ্গে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ড্রর পর টাইব্রেকারে বিশ্বকাপের ফাইনালে হেরেছিল ফ্রান্স। এবার জুনিয়র বিশ্বকাপেও টাইব্রেকারে তাদের স্বপ্ন ভাঙলো। 

শনিবার ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফাইনালে ২-২ এ ফুলটাইম শেষ হওয়ার পর পেনাল্টিতে ৪-৩ গোলে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। এটা তাদের প্রথম অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ট্রফি।

২৯তম মিনিটে ফরোয়ার্ড প্যারিস ব্রুনারের পেনাল্টিতে এগিয়ে যায় জার্মানি। বিরতির পর নোয়াহ ডারভিচ দূরের পোস্ট দিয়ে আড়াআড়ি শটে ব্যবধান বাড়ান।

বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

ফ্রান্সও পাল্টা জবাব দিতে দেরি করেনি। বাঁ দিক থেকে জাল কাঁপান সাইমন নাদেলিয়া বোয়াব্রে। ফরাসিদের সমতা ফেরার কাজ সহজ হয়ে যায় ৬৯তম মিনিটে জার্মানি মিডফিল্ডার উইনার্স মার্ক ওসাভে লাল কার্ড দেখেন।

ফুলটাইমের পাঁচ মিনিট আগে মাথিয়া আমোগো গোল করে সমতা ফেরান। ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

সেমিফাইনালে আর্জেন্টিনাকে পেনাল্টি শুটআউটে হারানোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফাইনালে জিতে যায় জার্মানরা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান