বুধবার শুরু হচ্ছে মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৬, ১৯:২৮আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৯:২৮

আগামীকাল বুধবার থেকে কমলাপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। গত নভেম্বরে অনুষ্ঠিত প্রাথমিক পর্বে ৩৯ দল অংশ নিয়েছিল। ছয় ভেন্যুর চ্যাম্পিয়ন ও রানার্স আপের সঙ্গে গত আসরের চ্যাম্পিয়ন দলকে নিয়ে শুরু হচ্ছে চূড়ান্ত পর্ব।  বুধবার শুরু হচ্ছে মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব

আট দলকে দুটি গ্রুপ করা হয়েছে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সেমিফাইনাল খেলবে। ৮ মার্চ দুইটি সেমিফাইনালই অনুষ্ঠিত হবে। আর ১০ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল। ২০০৯ সাল থেকে জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হচ্ছে। গতবারের চ্যাম্পিয়ন ময়মনসিংহ জেলা। এর আগের চার বারের চ্যাম্পিয়ন আনসার ভিডিপি।

'এ' গ্রুপে খেলবে ময়মনসিংহ, বিজেএমসি, রংপুর ও রাজবাড়ী। 'বি' গ্রুপে লড়বে আনসার ভিডিপি, টাঙ্গাইল, সাতক্ষীরা ও খুলনা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে পঞ্চাশ হাজার ও রানার্স আপ দল পাবে পঁচিশ হাজার টাকা। 

আজ মঙ্গলবার বাফুফে ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টকে প্রচার মাধ্যমের কাছে উপস্থাপন করেন বাফুফে মহিলা কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এ সময় উপস্থিত ছিলেন কেএফসি ট্রান্সকম ফুডসের এরিয়া কোচ জাহিদুল আলম, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও মহিলা কমিটির সদস্য মাহফুজা নজরুল।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের