বিকেএসপির শাস্তি তুলে নিলো বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জানুয়ারি ২০২৪, ২১:১৬আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ২১:১৬

খেলোয়াড় জালিয়াতির অভিযোগে কিছুদিন আগে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল। শাস্তির বিরুদ্ধে আপিলও করেছিল সংস্থাটি। বাফুফের আপিল কমিটি বিকেএসপির আবেদন পর্যালোচনা করে তাদের শাস্তি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। 

আব্দুল মুয়ীদ চৌধুরির সভাপতিত্বে আপিল কমিটি বিকেএসপির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি আর্থিক জরিমানাও মওকুফ করেছে। এছাড়া  বিকেএসপির দুই কোচকে শাস্তি দিয়েছিল ফেডারেশন। আপিল কমিটি  সিনিয়র কোচ শাহেনুরকে নিষ্কৃতি দিলেও রবিউল ইসলামের শাস্তি ও জরিমানা বহাল রেখেছে ।

এছাড়া আবাহনী লিমিটেডের ম্যানেজার কাজী নজরুল ইসলামের শাস্তির মেয়াদও কমানো হয়েছে। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের