হাল্যান্ডের ইনজুরি নিয়ে সর্বশেষ যা জানা গেলো

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৪, ১১:২১আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১১:২১

পায়ের ইনজুরিতে ম্যানচেস্টার সিটির সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচেই ছিলেন না আর্লিং হাল্যান্ড। শনিবার নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে তার ইনজুরির সর্বশেষ আপডেট দিয়েছেন কোচ পেপ গার্দিওলা। সিটি কোচের মতে, নরওয়েজিয়ান তারকা জানুয়ারির শেষ পর্যন্ত সাইডলাইনেই থাকবেন।

সেন্ট জেমস  পার্কে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, ‘আসলে চোটটা হাড়ে। এটা সময় লাগবে।’

গার্দিওলা আশা করছেন, হাল্যান্ড হয়তো আগামী সপ্তাহে আবু ধাবিতে অনুশীলনে ফিরতে পারেন, ‘এখন পর্যন্ত সব কিছু তার ঠিকই আছে। কিন্তু চিকিৎসকরা বলেছেন আরও এক সপ্তাহ অপেক্ষা করতে। হয়তো আবুধাবিতে সে অনুশীলনে ফিরবে। আশা করছি, মাসের শেষ দিকে সে প্রস্তুত হয়ে যাবে। তবে আমরা যেমনটা প্রত্যাশা করেছিলাম, সময়টা তার চেয়েও বেশি লাগছে।’

৮ ম্যাচে না থাকলেও এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে যৌথ সর্বোচ্চ গোলদাতা হাল্যান্ড। ১৪ গোল নিয়ে তার সঙ্গে অবস্থান করছেন মোহাম্মদ সালাহ। এই অবস্থায় তার অনুপস্থিতি ভীষণভাবে অনুভব করছেন গার্দিওলা, ‘আমাদের তাকে প্রয়োজন। আশা করবো সে দ্রুতই ফিরে আসবে। তার পর আশা করবো যেন নির্বিঘ্নে ৫-৬ মাস সে খেলতে পারে।’

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান