বদলি হয়ে নেমেই ঝলক দেখালেন ডি ব্রুইনা

স্পোর্টস ডেস্ক 
১৪ জানুয়ারি ২০২৪, ১০:০৩আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১০:০৩

ইংলিশ প্রিমিয়ার লিগে ৭৩ মিনিট পর্যন্ত ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। তার পর বেঞ্চ থেকে মাঠে নেমে ম্যাচটা ঘুরিয়ে দিলেন এমন একজন যিনি আগস্টের পর থেকে খেলাতেই ছিলেন না। হ্যামস্ট্রিং ইনজুরিতে বাইরে থাকা কেভিন ডি ব্রুইনা ৭৪ মিনিটে গোল করলে স্কোরে আসে ২-২ সমতা। তার পর থ্রিলারের জন্ম দিয়ে নিউক্যাসলের বিপক্ষে সিটিকে ৩-২ ব্যবধানে জেতাতেও অবদান রেখেছেন তিনি। 

মিডফিল্ডার ডি ব্রুইনা বেঞ্চ থেকে মাঠে নামেন ৬৯ মিনিটে। তার পর ক্লিনিক্যাল লো ফিনিশিংয়ে করেছেন ম্যাচের গুরুত্বপূর্ণ গোল। স্টপেজ টাইমে তৃতীয় গোল করা ওস্কার ববকে সেটি বানিয়ে দিতেও অবদান রাখেন তিনি। এই জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে ম্যানসিটি। ৪৫ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে শীর্ষে। 

শুরুতে ২৬ মিনিটে সিটিকে এগিয়ে দিয়েছিলেন বের্নার্ডো সিলভা। পরে সিলভার বদলি হন ডি ব্রুইনা। শুরুর গোলটির পরেই সিটিকে কাঁপিয়ে দেয় নিউক্যাসল। ৩৫ মিনিটে বাঁকানো শটে গোল করেন অ্যালেক্সান্ডার আইজ্যাক। দুই মিনিট বাদে স্কোর ২-১ করেন অ্যান্থনি গর্ডন। তার পর তো দ্বিতীয়ার্ধে দেখা মেলে ডি ব্রুইনার ঝলক। 

ডি ব্রুইনার প্রত্যাবর্তনে দলের এই লড়াকু মানসিকতায় দারুণ তৃপ্ত সিটি কোচ পেপ গার্দিওলাও। ম্যাচের পর বলেছেন, ‘দুর্দান্ত ছিল। দলের জন্য এমন জয় ভালো কিছু বয়ে আনে। ছেলেরাও অবিশ্বাস্য; বিশেষ করে যেভাবে তারা খেলেছে। দলটা আমাকে দেখিয়েছে যে তারা এখানে এভাবেই লড়াই করতে চায়। চায় শিরোপা ধরে রাখতে।’

/এফআইআর/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম