দুই ভাইয়ের গোলে কোপা দেল রে থেকে বার্সার বিদায়  

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৪, ১১:২৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১১:৩১

মৌসুমটায় স্বস্তিতে নেই বার্সেলোনা। লা লিগায় শীর্ষে থাকা জিরোনার চেয়ে পিছিয়ে ৮ পয়েন্টে। এবার বিদায় নিলো কোপা দেল রে থেকেও। কোয়ার্টার ফাইনালে অ্যাথলেতিক বিলবাওর কাছে ৪-২ গোলে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা।

প্রথম মিনিটের গোলে অগ্রগামিতা পেয়েছিল বিলবাও। গোল করেন গোর্কা গুরুজেতা। তার পর অবশ্য দুই গোলে বার্সা নিজেদের অবস্থান সম্ভাবনাময় করে তুলে। ৩০ মিনিটে সমতা ফেরান রবের্ত লেভানডোভস্কি। স্কোর ২-১ করেন ইয়ামাল। 

তার পরেও হাল ছেড়ে দেয়নি বিলবাও। ৪৯ মিনিটে ওইহান সানসেতের গোলে সমতা ফেরায় তারা। খেলা অতিরিক্ত সময়ে গড়ালে ম্যাচটা নিজেদের করে নেয় বিলবাও। গোল করেন দুই ভাই ইনাকি উইলিয়ামস ও নিকো উইলিয়ামস।

অথচ পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল জাভির দল। তুলনায় আক্রমণে বেশি ভয়ানক ছিল বিলবাও। গোল বরাবর ২৭টি শট নিয়েছে তারা। তবে নির্ধারিত সময়ের শেষ দিকে ১৬ বছর বয়সী ইয়ামালের বার্সাকে সেমিফাইনালে তোলার সুযোগ হয়েছিল। গোলরক্ষককে কাটাতে পারলেও লক্ষ্যে রাখতে পারেননি বল। বার্সার পরাজয়ে রিয়াল মাদ্রিদসহ দুই জায়ান্টই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।

  /এফআইআর/    
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী