‘কলকাতায় আমার ভক্ত আছে দেখে অবাক হয়েছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৪, ১২:০০আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১২:০৩

ভারতের ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গলের হয়ে মাঠে নামার অপেক্ষায় সানজিদা আক্তার। পশ্চিমবঙ্গের ক্লাবটিতে একমাত্র বিদেশি খেলোয়াড় তিনি। প্রথমবারের মতো সেখানে খেলতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ফরোয়ার্ডের। লাল সবুজ দলে খেলার কারণে সানজিদার পরিচিতি কম নয়। দেশের গণ্ডি পেরিয়ে অনেক আগেই সেটা ভারতের পশ্চিবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতাতেও পৌঁছে গেছে। সেখানে নিজের ভক্ত-সমর্থক দেখে অবাক হয়েছেন ময়মনসিংহ থেকে উঠে আসা এই ফুটবলার।

আগামী ৩০ জানুয়ারি ভারতের নারী ফুটবল লিগে প্রথম ম্যাচে মাঠে নামার অপেক্ষায় সানজিদা। তার আগে অনুশীলনে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। প্রথম দিন তো প্রীতি ম্যাচে গোলও পেয়েছেন। মাঠের অনুশীলন গিয়ে সেখানে ভক্তদের কাছ থেকেই দারুণ সাড়া পেয়েছেন তিনি। সেখানকার অভিজ্ঞতা নিয়ে সানজিদা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এখানে এসে দেখলাম অনেকেই আমাকে চেনে-জানে। আমার খেলা অনুসরণ করে। মাঠে গেলে অনেকেই আমার সঙ্গে ছবি তুলছে। বাংলাদেশের ফুটবল সম্পর্কে জানতে চেয়েছে। কলকাতায় নিজের ভক্ত দেখে আমি আসলে অবাকই হয়েছি।’

দলের সঙ্গে অনুশীলন করেও সানজিদা ভীষণ খুশি, ‘অনুশীলন ভালো হচ্ছে, সবার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখানে এসে মনে হচ্ছে না যে দেশের বাইরে খেলতে এসেছি। কলকাতাকে নিজেদের শহরই মনে হচ্ছে।  এখন আমার দায়িত্ব আরও বেড়েছে। প্রথম ম্যাচ থেকে ভালো করতে হবে। সবাই যেভাবে শুভেচ্ছা জানাচ্ছে, আমাকে নিয়ে প্রত্যাশা করছে, তাতে করে ভালো পারফর্ম করার বিকল্প নেই।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী