আদালতে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন আলভেস

স্পোর্টস ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৪

আদালতে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেস।

আদালতে তিনদিন ধরে চলা বিচার কাজে দুই দিন সাক্ষ্য দিয়েছেন ধর্ষণের অভিযোগ করা ওই নারী, প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিশেষজ্ঞরা। আলভেসের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বার্সেলোনায় নাইট ক্লাবে এক তরুণীকে ধর্ষণ করেছেন। আলভেস আদালতে বলেছেন, তাদের মাঝে যা হয়েছে সেটা ছিল পুরোপুরি সম্মতিমূলক।

বাদীর আইনজীবী তাকে প্রশ্ন করেছিলেন, যে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন কিনা- আলভেস বলেছেন, ‘আমি সেই ধরনের মানুষ নই।’

ধর্ষণের অভিযোগ করা ওই নারী রাষ্ট্র পক্ষের কৌঁসুলিদের বলেছেন, তিনি আলভেসের সঙ্গে নাচছিলেন এবং স্বেচ্ছায় একটি বাথরুমে গিয়েছিলেন। পরে অবশ্য তিনি বের হতে চাইলেও আলভেস তাকে সেটা করতে দেননি। তখন তাকে চড়, নির্যাতনসহ ধর্ষণ করেছেন।

আলভেস অবশ্য অস্বীকার করেছেন অভিযোগ। বরং বার বার বলেছেন, ওই নারী কখনও বাথরুম থেকে বের হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি। শারীরিক সম্পর্ক স্থাপনের বিষয়েও কোনও ধরনের আপত্তি জানাননি তিনি।

রাষ্ট্র পক্ষের কৌঁসুলিরা আলভেসের কৃতকর্মের জন্য ৯ বছরের কারাদণ্ড দাবি করেছেন। অপর পক্ষে ভুক্তভোগী নারীর আইনজীবীরা দাবি করেছেন ১২ বছর! আলভেসের আইনজীবী অবশ্য মুক্তির প্রার্থনা করেছেন। দোষী হলে এক বছরের সাজা। পাশাপাশি ভুক্তভোগীর জন্য ক্ষতিপূরণের প্রস্তাব করেছেন ৫০ হাজার ইউরো।  

তিন দিনের বিচার কাজ শেষ হয় বুধবার। এখন চূড়ান্ত রায়ের অপেক্ষা। সাধারণত সপ্তাহখানেক সময় লাগে রায় দেওয়ার ক্ষেত্রে।

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে ঘটা ওই ঘটনায় স্পেনের জেলে বন্দি আছেন আলভেস।

/এফআইআর/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান