অলিম্পিক ফুটবল ড্র: সহজ গ্রুপে ফ্রান্স, আর্জেন্টিনার গ্রুপ সঙ্গী কারা?

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৪, ১৩:৩১আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৩:৩১

এবারের অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সে। যার ফুটবল ইভেন্টের ড্র হয়ে গেলো গতকাল। সেখানে সহজ গ্রুপেই পড়েছে তারা। লা ব্লুরা পড়েছে গ্রুপ ‘এ’ তে। তাদের গ্রুপ সঙ্গী নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও এএফসি-সিএএফের মধ্যকার বিজয়ী দল। 

কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা পড়েছে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে মরক্কো, ইউক্রেন ও এশিয়া থেকে তৃতীয় কোয়ালিফায়ার হিসেবে আসা কোনও দল।

ব্রাজিল অবশ্য বাছাই পর্বই পার হতে পারেনি। তারা অলিম্পিকে টানা তৃতীয় স্বর্ণ জয়ের আশায় ছিল। বাছাই পর্বে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।

টোকিওতে রৌপ্য পদক জয়ী স্পেন অবশ্য ‘সি’ গ্রুপে পড়েছে। সেখানে তাদের সঙ্গে রয়েছে মিশর, ডমিনিকান রিপাবলিক ও এএফসি থেকে আসা দ্বিতীয় কোয়ালিফায়ার কোনও দল। গ্রুপ ‘ডি’ তে থাকছে প্যারাগুয়ে, ইসরায়েল, মালি ও এএফসি থেকে আসা প্রথম কোয়ালিফায়ার।

অলিম্পিক ফুটবল ২৩ বছর বয়সীদের নিয়ে মাঠে গড়িয়ে থাকে। তবে প্রতিটি দল ২৩ বছরের বেশি বয়সী ৩জন খেলোয়াড়কে রাখতে পারে।

ফুটবল ইভেন্টটি শুরু হবে ২৪ জুলাই। ৯ আগস্ট প্যারিসে অনুষ্ঠিত হবে ফাইনাল। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল কোয়ার্টার ফাইনালে নাম লেখাবে। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম