৯ বছরের সাজা কাটাতে ব্রাজিলে গ্রেফতার রবিনহো

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৪, ১৪:১০আপডেট : ২২ মার্চ ২০২৪, ১৪:১০

সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দোষী প্রমাণিত হওয়ায় ৯ বছরের জেল হয়েছে ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড রবিনহোর। ইতালির আদালতের দেওয়া সেই রায় ব্রাজিলেও বহাল রেখেছে দেশটির সুপিরিয়র কোর্ট অব জাস্টিস। ধর্ষণের দায়ে অভিযুক্ত হওয়ার দশ বছরেরও বেশি সময় পর বৃহস্পতিবার অবশেষে গ্রেফতার হয়েছেন তিনি।

সান্তোসে নিজের অ্যাপার্টমেন্ট থেকে ৪০ বছর বয়সীকে কালো গাড়িতে করে নিয়ে যায় ব্রাজিল পুলিশ। বুধবার ব্রাজিলের সর্বোচ্চ আদালত থেকেই রায় আসে, ইতালির আদালতের রায় ব্রাজিলেও বহাল থাকবে।

রবিনহোর শাস্তি ব্রাজিলে বহাল থাকবে কিনা সেটা চূড়ান্ত হয়েছে ভোটাভুটিতে। ৯-২ ভোটে তার শাস্তির পক্ষে রায় আসায় ইতালির আদালতের দেওয়া রায় বহাল রাখে সুপিরিয়র কোর্ট অব জাস্টিস।

ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে রবিনহোকে কারাদণ্ডের শাস্তি ঘোষণা করে ইতালির আদালত। তার পর ২০২২ সালে সেটি অনুমোদন করে ব্রাজিলেও তা কার্যকরের অনুরোধ জানায় তারা।

ধর্ষণের যে ঘটনাটা ঘটেছে সেটা ২০১৩ সালের। মিলানের নাইটক্লাবে আলবেনীয় এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। যে ৬জনের বিরুদ্ধে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে তার মধ্যে অন্যতম ছিলেন রবিনহো। ওই সময় তিনি এসি মিলানে খেলতেন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের