সৌদি সুপার কাপ সেমিফাইনালে লাল কার্ডের পর হার দেখলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২৪, ১২:১৯আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১২:১৯

আগের তিন ম্যাচে টানা দুটি হ্যাটট্রিক করে উড়ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। দারুণ সময় কাটিয়ে এবার হারের তিক্ত স্বাদ পেতে হলো আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ গোলদাতাকে। সৌদি সুপার কাপ সেমিফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের কাছে ২-১ গোলে হার দেখেছে তার দল আল নাসর। সোমবার আবুধাবিতে উত্তাপ ছড়ানো ম্যাচের শেষ দিকে লাল কার্ডও দেখেছেন পর্তুগিজ তারকা।

প্রতিপক্ষ খেলোয়াড়কে কনুইয়ের গুঁতো দিয়ে খেলা শেষ হওয়ার চার মিনিট আগে লাল কার্ড দেখেন রোনালদো। ওই সময় তার দল পিছিয়ে ছিল ২-০ গোলে। পরে নাসর সান্ত্বনাসূচক গোল করে।

৬২তম মিনিটে সার্গেজ মিলিঙ্কোভিচের ফ্লিক থেকে সালিম আল দাওসারি জাল কাঁপালে হিলাল এগিয়ে যায়।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম ১০ মিনিট পর চমৎকার হেডে ব্যবধান দ্বিগুণ করেন। স্টপেজ টাইমে ঘারিবের পাস থেকে নাসরের গোলদাতার খাতায় নাম লেখান সাদিও মানে।

রেকর্ড তিনবারের চ্যাম্পিয়ন হিলাল তাদের চতুর্থ ট্রফির মিশনে পাচ্ছে করিম বেনজেমার আল ইত্তিহাদকে। বৃহস্পতিবার করিম বেনজেমার দলের মুখোমুখি হবে তারা। সোমবার ২-১ গোলে আল ওয়েহদাকে হারিয়েছে ইত্তিহাদ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান