রোনালদোকে লাল কার্ড দেওয়া ছিল ভুল: নাসর কোচ

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২৪, ১৬:০৭আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৬:০৭

দ্বিতীয়ার্ধে দুই গোল খেয়ে আল হিলালের কাছে পিছিয়ে ছিল আল নাসর। সৌদি সুপার কাপের সেমিফাইনালে বিদায়ের ঘণ্টা বাজতে শুরু করেছিল। হতাশা ‍লুকাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। কনুই দিয়ে গুঁতো দেন প্রতিপক্ষ খেলোয়াড় আলী আল-বুলাইহির পেটে। রেফারি লাল কার্ড দেখাতেই হাত মুষ্টিবদ্ধ করে রেফারির দিকে তাক করেন পর্তুগিজ উইঙ্গার। তাকে মার্চিং অর্ডার দেওয়া নিয়ে ম্যাচ শেষে কথা বলেন নাসর কোচ লুইস কাস্ত্রো।

রোনালদোর দল ২-১ গোলে হেরে সেমিফাইনালে বিদায় নিয়েছে। ম্যাচ অফিসিয়ালের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোয় একবার সতর্ক করা হয় তাকে। পরে সহিংস আচরণের কারণে লাল কার্ড দেখেন, যখন খেলা শেষ হতে চার মিনিট বাকি।

এই শাস্তির পর রোনালদো পাশে পেলেন কোচ কাস্ত্রোকে। তার অভিযোগ, হিলাল খেলোয়াড়ের তার অধিনায়ককে মাঠ ছাড়া করতে অভিনয় করেছেন।

কাস্ত্রো ম্যাচ শেষে বলেছেন, ‘সিদ্ধান্তটা ভুল ছিল। আল হিলাল ডিফেন্ডার এমন ভাব করেছে যেন সে তার মুখে আঘাত করা হয়েছে। এটা খেলার অংশ, সামান্য আঘাত লেগেছিল। আর রোনালদোর এমন কাণ্ডের সুযোগ নিয়েছে তারা। ভিএআর রেফারির উচিত ছিল প্রধান রেফারিকে ডাকা। এটা আমার ব্যক্তিগত মতামত।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম