ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৪, ১০:২৩আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১১:১১

এনফিল্ডে ৩-০ গোলে হারের খেসারত দিলো লিভারপুল। আটালান্টার মাঠে বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ ১-০ গোলে জিতলেও ইউরোপা লিগ থেকে বিদায় নিলো তারা। প্রথমবার ইউরোপের কোনও প্রতিযোগিতায় ফাইনালে খেলার হাতছানি আটালান্টার সামানে

মোহাম্মদ সালাহর পেনাল্টি গোলে ৭ মিনিটে লিড নেয় লিভারপুল। মনে হচ্ছিল, ঘুরে দাঁড়াতে পারবে তারা। কিন্তু ইতালিয়ান ক্লাব রক্ষণ সামলে নিয়ে তাদের প্রত্যাবর্তনের স্বপ্ন ভেঙে দেয়।

এখন লিভারপুলের চোখ প্রিমিয়ার লিগের দিকে। ৭১ পয়েন্ট নিয়ে আর্সেনালের পাশে তারা। দুই পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে ম্যানসিটি।

সালাহ দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন। শুধু গোলকিপার ছিল তার সামনে। কিন্তু তার মাথার ওপর দিয়ে বল গোলবারের পাশ দিয়ে মারেন তিনি।

এরপর লুইস দিয়াজকে বল বানিয়ে দেন সালাহ। দিয়াজের শট প্রতিপক্ষ খেলোয়াড় হিয়েনের বাহুতে লাগলে লিভারপুল পেনাল্টির আবেদন তোলে। রেফারি তা প্রত্যাখ্যান করলে দিয়াজ অসম্মতি জানিয়ে হলুদ কার্ড দেখেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান