চেলসিকে হারিয়ে এফএ কাপ ফাইনালে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৪, ০০:৩৮আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০০:৩৮

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে বিদায় না হলে হলে ডাবল ট্রেবল জয়ের আরও কাছে এগিয়ে যেতো ম্যানচেস্টার সিটি। শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপ সেমিফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে চেলসিকে।

বার্নার্ডো সিলভার শেষ দিকের গোল গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য। টানা দ্বিতীয় শিরোপা জিততে আর একটি বাধা ম্যানসিটির সামনে। রবিবার ম্যানইউ ও দ্বিতীয় স্তরের ক্লাব কভেন্ট্রি সিটির ম্যাচ শেষে তাদের ফাইনালের প্রতিপক্ষ চূড়ান্ত হবে। শিরোপার লড়াই হবে ২৫ মে।

চেলসি গোলকিপার জোর্জে পেত্রোভিচ সাবেক ব্লু মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার শট ফিরিয়ে দিলেও সিলভা সাইড ফুটে বল জালে জড়ান। ৮৪তম মিনিটে হয় ম্যাচের একমাত্র গোল।

দুই কিপারকেই ব্যস্ত সময় পার করতে হয়েছে। ডি ব্রুইনা, ফিল ফডেন ও জ্যাক গ্রিলিশ সিটিকে এগিয়ে দেওয়ার সুযোগ নষ্ট করেন। নিকোলাস জ্যাকসন, কোল পালমার ও ননি মাদুয়েকের প্রচেষ্টা রুখে দেন সিটি কিপার স্টেফান ওর্তেগা। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান