নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৪, ২০:৩১আপডেট : ২৮ মে ২০২৪, ২০:৪৬

সাবিনা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি। মঙ্গলবার কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে ঢাকা রেঞ্জার্স এফসিকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়ে তারা শিরোপা জিতেছে।        

২০১৯-২০ মৌসুমে রানার্সআপ হওয়া নাসরিন এবার ৯ দলের লিগে আট ম্যাচে ২২ পয়েন্ট পেয়ে শেষ করেছে। রানার্সআপ আতাউর রহমান ভূঁইয়া কলেজের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে তারা। 

জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় নিয়ে গড়া নাসরিনের চ্যাম্পিয়ন হতে শেষ ম্যাচে ড্র করলেই চলতো। তবে তারা বিধ্বংসী জয় নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। প্রথমার্ধে ৯-০ গোলে এগিয়ে ছিল তারা। পরে আরও চার গোল দেয় সাবিনার দল।

দলটি সাত ম্যাচ জিতেছে এবং একমাত্র ড্র আতাউর রহমান ভূঁইয়া কলেজের সঙ্গে। অধিনায়ক সাবিনা এদিন পাঁচ গোল করেছেন। তাতে মোছাম্মৎ সাগরিকাকে (১৫) টপকে হয়েছেন এবারের শীর্ষ গোলদাতা। লিগের ছয় আসরে এনিয়ে তৃতীয়বার সর্বোচ্চ গোলের মালিক হলেন সাফ জয়ী অধিনায়ক।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান