পুরানো ঠিকানায় মিন্টু, নতুন ক্লাবে আরিস্টিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২৪, ১৮:২৭ আপডেট : ৩১ মে ২০২৪, ১৮:২৮

মাত্রই ফুটবলের মৌসুম শেষ হয়েছে। শেষ না হতেই কোচ ও ফুটবলারদের দলবদল শুরু হয়ে গেছে। এরই মধ্যে অনেক ফুটবলার নিজেদের ঠিকানা খুঁজে নিয়েছেন, পাশাপাশি কোচরাও। এই যেমন শেখ জামালের জুলফিকার মাহমুদ মিন্টু ও পুলিশের কোচ রোমানিয়ার সিওবা আরিস্টিকা নতুন দল খুঁজে নিয়েছেন।

মিন্টু ফিরে গেছেন পুরানো ক্লাব শেখ রাসেলে। আর আরিস্টিকা শেখ জামালে তার শূন্যস্থান পূরণ করলেন।

গত মৌসুমে মাঝপথে শেখ জামালের দায়িত্ব নিয়ে মিন্টু তেমন ভালো করতে পারেননি। চোটজর্জর দল নিয়ে নিচের দিকে থেকে লিগ শেষ করেছেন। অষ্টম হতে হয়েছে। অন্যদিকে রোমানিয়ার কোচ দলকে লিগে চতুর্থ করেছেন।

শেখ জামালের ম্যানেজমেন্ট রোমানিয়ার কোচকে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে মিন্টু নিজেই বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘হ্যাঁ, এবার শেখ রাসেলে যোগ দিয়েছি।’

এদিকে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজনের বিদায় প্রায় নিশ্চিত। নতুন কোচ খুঁজছে বর্তমান চ্যাম্পিয়নরা। আবাহনী লিমিটেডও আন্দ্রেস ক্রুসিয়ানির বিকল্প খুঁজছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক