মায়ামিকে আরেকটি হার থেকে বাঁচালো ভার রিভিউ 

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৪, ০৯:৪৯আপডেট : ০২ জুন ২০২৪, ১০:১৩

মেজর লিগ সকারে ঘরের মাঠে টানা দ্বিতীয় হার দেখতে বসেছিল ইন্টার মায়ামি। ভার রিভিউ শেষ পর্যন্ত বাঁচিয়ে দিয়েছে তাদের।  তাতে সেন্ট লুইসের সঙ্গে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে মায়ামি। 

মায়ামি সর্বশেষ আটলান্টার কাছে অপ্রত্যাশিত হার দেখেছিল। এই ম্যাচেও ৬৮ মিনিটে লুই সুয়ারেজের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে পিছিয়ে পড়ায় আরেকটি হার তাদের চোখ রাঙাচ্ছিল। শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় জুলিয়ান গ্রেসেলসের লং বল জর্ডি আলবাকে খুঁজে পেলে মিয়ামির দর্শক ঠাসা স্টেডিয়ামে আনন্দের ঢেউ লাগে। কিন্তু প্রাথমিকভাবে গোলটিতে অফসাইডের পতাকাও উঠে। শেষ পর্যন্ত ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি তথা ভার রিভিউর কল্যাণে সিদ্ধান্ত পাল্টেছে। রিপ্লেতে দেখা গেছে আলবা অনসাইডেই ছিলেন। তাতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল। শেষ দিকে মায়ামির সুযোগ ছিল নাটকীয় জয় তুলে নেওয়ার। কিন্তু মার্সেলো ওয়েইগান্ডটসের শট প্রতিহত করেছেন সেন্ট লুইস গোলকিপার।

অথচ সব দিক দিয়ে ম্যাচে এগিয়ে ছিল সেন্ট লুইস। তিনবার তারা গোল করে এগিয়ে গেছে। বিপরীতে মায়ামি লড়াই করে ড্র আদায় করে নিয়েছে। ১৫ মিনিটে মিডফিল্ডার ক্রিস ডার্কিনের গোলে অগ্রগামিতা পায় সেন্ট লুইস। তার পর মেসি ম্যাজিকে ২৫ মিনিটে সমতা ফেরায় মায়ামি। আলবার ফিরতি পাস থেকে লো ফিনিশিংয়ে মেসি স্কোর ১-১ করেছেন। ৪১ মিনিটে কাউন্টার অ্যাটাকে সেন্ট লুইসকে আবার এগিয়ে দিয়েছেন সাবেক মায়ামি খেলোয়াড় ইন্ডিয়ানা ভ্যাসিলেভ। বিরতির আগে মায়ামি অবশ্য স্কোর ২-২ করে দিয়েছে। দুরূহ কোণ থেকে গোলটি করেছেন লুই সুয়ারেজ। এর পর এই উরুগুয়ে তারকার ভুলেই ৩-২ গোলে এগিয়ে গেছে সেন্ট লুইস। কর্নার থেকে পাওয়া বল মাথা দিয়ে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন সুয়ারেজ। তাতে মনে হচ্ছিল মায়ামি বুঝি পরাজয়ের দ্বারপ্রান্তে! কিন্তু শেষ দিকে নাটকীয় ভার রিভিউ মায়ামিকে উদ্ধার করেছে। তৃতীয় গোলটি করেছেন আলবা। 

/এফআইআর/      
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান