মায়ামিতেই ক্যারিয়ার শেষ করবেন মেসি 

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৪, ১৩:৪৩আপডেট : ১৩ জুন ২০২৪, ১৩:৪৩

ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে লিওনেল মেসি নাম লিখিয়েছেন। ক্যারিয়ারের শেষ দিকে বড় ফুটবলাররা এমনটা করে থাকেন। যাকে বলা হয় অবসরের আগের প্রস্তুতি! স্বাভাবিকভাবে মেসির অবসর নিয়েও রয়েছে নানা আলোচনা। কাতার বিশ্বকাপ জয়ী এটা নিশ্চিত করেছেন যে, ক্যারিয়ারটা ইন্টার মায়ামিতেই শেষ করতে চান। কিন্তু অবসর নিয়ে এখনও প্রস্তুত নন তিনি। 

প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ছেড়ে ৮ বারের ব্যালন ডি’অর জয়ী গত গ্রীষ্মে মেজর লিগ সকারে নাম লিখিয়েছেন। ইন্টার মায়ামিতে ২০২২ বিশ্বকাপ জয়ীর চুক্তিটা ২০২৫ সাল পর্যন্ত থাকলেও সেটা আরও এক বছর বাড়ানোর সুযোগ আছে। মেসি ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, মায়ামিতেই ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি, ‘এখন পর্যন্ত এটাই আমার ক্যারিয়ারের শেষ ক্লাব। তবে এটাও সত্যি আমি এখনও অবসরের জন্য প্রস্তুত নই।’

সাধারণত ফুটবলাররা একচোখ অবসরে রেখেই শেষটা রাঙানোর অপেক্ষায় থাকেন। মেসি কিন্তু তেমনভাবে ছুটছেন না। স্বভাবসুলভ মেসিজাদুর দেখা মিলছে তার নৈপুণ্যে। এই মৌসুমে ১২ ম্যাচে ১২ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৩টি। এই ছন্দ কোপা আমেরিকাতেও টেনে নিতে চাইবেন তিনি। মেসি তার ইউরোপ ছাড়ার পরিকল্পনা নিয়ে বলেছেন, ‘ইউরোপ ছাড়ার সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য কঠিন ছিল। তবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর সব কিছু ভিন্নভাবে দেখার চোখও তৈরি করে দিয়েছে।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমি ফুটবল খেলতে ভীষণ ভালোবাসি। প্রতি ম্যাচের অনুশীলন পছন্দ করি। এটা ভেবে কিছুটা শঙ্কিত হই, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। সেই কারণেই সব কিছু আমি আরও বেশি করে উপভোগ করছি।’

/এফআইআর/    
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম